CBSE এর দশম শ্রেণির ফলে নজরকাড়া সাফল্য রাজ্যের বালুরঘাটের৷

কাল যখন রাজ্য মজে রয়েছে ৭ টি লোকসভা কেন্দ্রের পঞ্চম দফার ভোটগ্রহণে৷ তখন ভোট রাজনীতি থেকে দূরে এক অন্য মেজাজে সময় কাটালেন রাজ্যের বালুরঘাটবাসী৷ সৌজন্যে CBSE এর দশম শ্রেণির ফল প্রকাশ৷

 

গতকাল প্রকাশিত হয়েছে CBSE এর দশম শ্রেণির রেজাল্ট। তাতে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে বালুরঘাটের৷ বালুরঘাট থেকে মোট ৯২ জন শিক্ষার্থী এবারের CBSE এর দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল। ৯২ জনের মধ্যে ৯০ শতাংশ নম্বর পেয়েছেন জেলার মোট ৩৫ জন, এছাড়াও বাকীরা সবাই পেয়েছে ৬০ থেকে ৮০ শতাংশ নম্বর। ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯২ জনেরই এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির মেজাজে বালুরঘাটবাসীরা।

এদের মধ্যে ৪৯২ নম্বর পেয়ে ভারতে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে বালুরঘাটেরই স্থিতপ্রজ্ঞ মজুমদার। বালুরঘাটের আত্রেয়ী ডিএভি স্কুলের ছাত্র স্থিতপ্রজ্ঞ। CBSE তে ৯৮.৪ শতাংশ নম্বর পাওয়া স্থিতপ্রজ্ঞ-এর পিতা-ও সেই স্কুলেরই শিক্ষক৷ বরাবর পড়াশুনায় ভালো স্থিতপ্রজ্ঞ সহ বাকী পরীক্ষার্থীদের সাফল্যে স্বাভাবিকভাবেই ভোটের রাজনীতি থেকে সরে এসে কালকের দিনটি বেশ আনন্দেই কাটালেন বালুরঘাটবাসীরা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর