নিজের ছেলের থেকেও ৬ বছরের ছোটো একজনের সঙ্গে প্রেম করছেন বিশ্ব ফুটবলের সেরা তারকাদের অন্যতম নেইমারের মা! ৫২ বছর বয়সী নেইমারের মায়ের বর্তমান প্রেমিকের বয়স ২২। পেশায় ছেলেটি ভিডিও গেমার।আর এই খবর নিয়েই এখন চর্চায় উত্তাল ব্রাজিলীয় সংবাদমাধ্যম।
সম্প্রতি নেইমারের মা নাদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়েছেন তাঁর প্রেমিক তিয়াগো রামোসের সঙ্গে তাঁর নিজের ছবি। একটি বাগানে নতুন প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ নাদিনের ছবি নিয়েই এখন মাতোয়ারা নেট দুনিয়া। ক্যাপশনটিও যথেষ্ট আকর্ষণীয়। ‘যা কিছু রহস্যময়, তা বর্ণনাতীত…’
ব্রাজিলীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, নেইমারের মায়ের এই নতুন প্রেমিকটি ভিডিও গেমারের সঙ্গে একজন মডেলও। ২০১৬ সালে নাদিনের সঙ্গে নেইমারের বাবা, ওয়্যাগনারের বিবাহবিচ্ছেদ হয়। মায়ের নতুন সম্পর্কে যে আপত্তি নেই নেইমারেরও, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। মায়ের পোস্টে তাঁর কমেন্টে, মা…খুশি থাকো। সম্ভবত এই সম্পর্ক নিয়ে আপত্তি নেই নেইমারের বাবারও। শোনা যায়, নাদিনের প্রেমিক তিয়াগো বরাবরই একজন নেইমার ভক্ত।





