অনির্বাণ কি কখনই ক্ষমা পাবে না রাইয়ের কাছে? জ্ঞান ফিরতে অনির্বাণকে উপযুক্ত জবাব দিল রাই!

MithiJhora Today Full Episode 10 September: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (MithiJhora)। এই ধারাবাহিকে দেখা যায় যে, রাই হাসপাতালে ভর্তি আছে আর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছে গোটা পরিবার। অন্যদিকে অনির্বাণ নিজের ভুল বুঝতে পেরে হাসপাতালে ছুটে আসলেও স্রোত কোন‌ওভাবেই অনির্বাণকে এলাও করে না, এমনকি হাসপাতালের বিলের টাকা পর্যন্ত অনির্বাণকে দিতে দেয় না।

মিঠিঝোরা আজকের পর্ব ১০ সেপ্টেম্বর/ MithiJhora Today Full Episode 10 September

আজকের পর্বে শুরুতে দেখা যায় (MithiJhora Today Full Episode 10 September), সোহিনী এবং প্রসেন হাসপাতালে চলে আসে এবং তারা নন্দিতা দেবীকে বলে আমাদের একটা খুব বড় ভুল হয়ে গেছে আমরা সেটা বুঝতে পারছি কিন্তু আমরা এখন রাইকে অনেক বড় একটা নার্সিংহোমে নিয়ে যেতে চায় ওর ট্রিটমেন্টের জন্য। কিন্তু স্রোত বলে, আপনাদের কিছু করবার দরকার নেই যা কিছু করার প্রয়োজন আমরা বুঝে নেব। প্রসেন তখন নন্দিতাদেবীকে বলে, দেখুন আপনি তো মা, আপনি কিছু বলুন। নন্দিতা দেবী তখন বলে আপনাদের জন্য এবং অনির্বাণের জন্য আমি আমার মেয়েকে অনেক ভুল বুঝেছি এবং কষ্ট দিয়েছি‌। আমি চাই না আমাদের মেয়ে সুস্থ হয়ে আপনাদের বাড়ি যাক। ও সুস্থ হলে আমরা ওকে আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাব ওকে আর আপনাদের বাড়ি পাঠিয়ে কষ্ট পেতে দেব না (MithiJhora Today Full Episode 10 September)

অন্যদিকে শৌর্য্যকে অনির্বাণ অনুরোধ করে যে ভাই আমি জানি আমি অনেক বড় ভুল করেছি কিন্তু রাইয়ের জ্ঞান ফিরলে তুই একবার রাইকে অনুরোধ করবি ও যেন আমাকে ক্ষমা করে আমার সাথে ফিরে যায়। শৌর্য্য তখন বলে, মাথা খারাপ নাকি?! এরপর তুই আবার সন্দেহ করবি যে রাই কেন আমার কথা শুনল তার মানে নিশ্চয়ই রাইয়ের সাথে আমার কোন গভীর সম্পর্ক আছে?! আমি আর এসবের মধ্যে নেই আর অনিদা, আমি আবারও বলব তুই নিজের ট্রিটমেন্ট করা, তোর মানসিক চিকিৎসার প্রয়োজন (MithiJhora Today Full Episode 10 September)

অন্যদিকে সোহিনী প্রসেনকে স্রোতের বিষয়ে বলে, মেয়েটার বাড় দেখলে? প্রসেন তখন বলে মেয়েটা তো ভুল কিছু বলেনি বারবার তোমরা ওর দিদিকে ভুল বুঝবে আর ও কিছু বললেই দোষ! তোমরা যা করেছ এর জন্য তোমরাই দায়ী। সোহিনী এরপর বলে দেখো শৌর্য্য সকাল থেকে হাসপাতালে রয়েছে কিন্তু রাইয়ের জন্য, বিষয়টা খেয়াল করে দেখো রাইয়ের সাথে সম্পর্ক রয়েছে বলেই কিন্তু ও সকাল থেকে পড়ে রয়েছে। প্রসেন তখন বিরক্ত হয়ে বলে, তোমাদের এইসব নোংরা মানসিকতা তোমাদের কাছেই রাখ। আমাকে এসব বলো না (MithiJhora Today Full Episode 10 September)

এরপর শৌর্য্য বাড়ি ফিরে গেলে নীলু তাকে জিজ্ঞেস করে ট্রিটমেন্টের টাকা কে দিয়েছে? শৌর্য্য বলে, আমি দিইনি, সবটা বউমনি আর সার্থক স্যারের বাবা দিয়েছেন। নীলু তখন ভাবে আমার যদি দিদিভাইয়ের মতো কোন রোগ হয়, তাহলে দেড় কোটি টাকায় তো কিছুই হবে না! যেভাবে হোক আমাকে ডিভোর্সটা আটকাতে হবে। অন্যদিকে রাইয়ের জ্ঞান ফিরলে নার্স সেখানে এসে বলে আপনার বর আপনার সাথে দেখা করতে চায়। কিন্তু রাই মুখের ওপর বলে দেয় আমি চাই না এটা, ওকে ভেতরে আসতে দেবেন না। অনির্বাণ তখন কথাটা শুনে খুব কষ্ট পায়। কিন্তু রাই বুঝতে পারে খারাপ লাগলেও ঠিক এমন আচরণটাই অনির্বাণ ডিজার্ভ করে। তাহলে অনির্বাণ কী কখনই ক্ষমা পাবে না রাইয়ের কাছে?

Sangita Chatterjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর