আজ প্রকাশিত হলো আইসিএসসি-এর দ্বাদশ শ্রেণির ফল। সিবিএসই-তে রাজ্যের বালুরঘাট জেলার জয়জয়কারের পর এবারে পুরো ১০০ শতাংশ নম্বর নিয়ে যুগ্মভাবে দেশের শীর্ষে এলো কলকাতা।
কলকাতা থেকে ১০০ শতাংশ নম্বর পেয়ে ব্যাঙ্গালুরুর বিভা স্বামীনাথনের সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে দেবাঙ্গ কুমার আগরওয়াল। ফল প্রকাশের পর আইসিএসসি চিফ এক্সিকিউটিভ গ্যারি আর্থু জানিয়েছেন যে, আগের বারের তুলনায় এবারে পাশের হার বেড়েছে। ছেলেদের চেয়ে বেশি বেড়েছে মেয়েদের পাশের হার৷ দ্বাদশ শ্রেণীতে পাশের হার ৯৬.৫২ শতাংশ।
অপরদিকে আজ দশম শ্রেণিরও ফল প্রকাশ হয়েছে আইসিএসসি-এর৷ দশম শ্রেণিতে পাশের হার ৯৮.৫৪ শতাংশ। ৯৯.৬০ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণিতে যুগ্ম ভাবে প্রথম হয়েছে মুম্বাই-এর জুহি রুপেশ কাজরিয়া এবং পাঞ্জাবের মনহর বানসাল।