আর জি করের তরুণী চিকিৎসকের স্মৃতির উদ্দেশ্যে শহরে এবার তিলোত্তমা টোটো স্ট্যান্ড, চালকের আসনে মহিলারাই

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গোটা দেশ এই মুহূর্তে উত্তাল। দিকে দিকে চলছে আন্দোলন-প্রতিবাদ। ন্যায় বিচারের দাবীতে সরব সকলে। নারী সুরক্ষা নিশ্চিত করতে চলেছে বিক্ষোভ। এরই মাঝে এবার মহিলাদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিলেন মহিলা ব্রিগেডই।

তরুণী চিকিৎসকের স্মৃতিতে এবার চালু হল তিলোত্তমা টোটো স্ট্যান্ড। আজ, বুধবার দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট পর্যন্ত চালু হয়েছে টোটো। এই টোটো স্ট্যান্ডটি পরিচালনা হবে সম্পূর্ণ নারীদের দ্বারাই। চালকের আসনেও দেখা যাবে নারীদেরই। প্রথমে ১২টি টোটো নিয়ে শুরু হয়েছে এই রুট।

উত্তর ২৪ পরগনার জেলা কমিটির উদ্যোগে এই টোটো রুট চালু করা হয়েছে বলে খবর। এই প্রথম বাংকায় সম্পূর্ণ মহিলা চালকদের দ্বারা পরিচালিত কোনও টোটো রুটের সূচনা হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এয়ারপোর্ট ১ নম্বর পর্যন্ত প্রতিদিন শ’য়ে শ’য়ে লোকজন যাতায়াত করেন। ফলে এই টোটো রুটের কারণে বেশ সুবিধা হবে যাত্রীদের।

tilottoma toto stand

মহিলাদের সুরক্ষার জন্যই মহিলা চালকদের দিয়ে এই টোটো রুটের সূচনা করা হয়েছে। এর ফলে মহিলারা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তেমনই আবার মহিলা চালকরাও আর্থিক দিক থেকে বেশ স্বনির্ভর হয়ে উঠবেন। মহিলাদের ক্ষমতায়নের জন্য এই উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুনঃ ‘জোর করে মেয়ের মৃতদেহের ডিসচার্জ সার্টিফিকেটে সই করিয়েছিলেন তৃণমূল কাউন্সিল’, দাবী নির্যাতিতার মায়ের, কে সেই কাউন্সিলর?

এই উদ্যোগের বিষয়ে বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা জেলার কোষাধ্যক্ষ অর্পণ ঘোষ বলেন, “সংশ্লিষ্ট রুটে দিনভরই বহু মানুষ যাতায়াত করেন। ১২টি টোটো দিয়ে শুরু হলেও আগামীদিনে টোটোর সংখ্যা বাড়বে”।

RELATED Articles