সাম্প্রদায়িক ধর্ম পালন নয়, জনধর্ম পালনের অনুরোধ মমতাকে, খোলা চিঠি বঙ্গ বিজেপির।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জনধর্ম পালনের কথা স্মরণ করিয়ে খোলা চিঠি দিল বঙ্গ বিজেপি। এই চিঠিতে রাজ্যে করোনা সংক্রমণের জন্য নিজামুদ্দিন ফেরত মানুষদের‌ই আংশিক ভাবে দায়ী করেছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। তাঁর অভিযোগ নিয়মের তোয়াক্কা না করে যত্রতত্র ঘুরছেন নিজামুদ্দিন ফেরতরা। মুখ‍্যমন্ত্রী তা দেখেও কেন‌ও দেখছেন না সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাম্প্রদায়িক ধর্ম পালন নয়, জনধর্ম পালনের অনুরোধ মমতাকে, খোলা চিঠি বঙ্গ বিজেপির।

এদিন দশ দফা প্রশ্ন নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দেন রাহুল সিনহা। সেই চিঠিতে করোনা সংক্রান্ত বিভিন্ন ইস্যু এবং তাতে রাজ্য সরকারের ভূমিকার কথাও তিনি জানতে চান। এছাড়াও কেন্দ্রীয় সরকারের সাহায্য কি কি খাতে ব্যবহার করা হয়েছে তার হিসেব‌ও চান তিনি।

তাঁর অভিযোগ লকডাউনের প্রথম দফাতেই রাজ্যে বিভিন্ন জায়গা যেমন মেটিয়াবুরুজ, রাজাবাজার সহ বেশ কিছু জায়গায় লকডাউন উপেক্ষা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সেই নিয়ে কেন‌ও কোনও ব্যবস্থা নেননি প্রশ্ন রাহুলের। তিনি বলেন জনধর্ম পালন না করে সাম্প্রদায়িক ধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী।

সাম্প্রদায়িক ধর্ম পালন নয়, জনধর্ম পালনের অনুরোধ মমতাকে, খোলা চিঠি বঙ্গ বিজেপির।

করোনা মোকাবিলায় রাজ্য-রাজ্যপাল সংঘাতের প্রসঙ্গ‌‌ও উল্লেখ করেন তিনি। বলেন প্রথম থেকেই রাজভবন রাজ্যের সঙ্গে কাজ করতে চেয়েছিল কিন্তু তাতে কর্ণপাত করেনি রাজ্য। উল্টে রাজ্যের তরফে চাপা হচ্ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তিনি মনে করেন সঠিক তথ্য পেলে তবেই বাড়বে জনসচেতনতা।

আরও অন্যান্য খবর