আর জি কর আবহেই ঘটল ভয়ঙ্কর ঘটনা! হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি ২ কিশোরের, উঠছে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

আর জি করের ঘটনা নিয়ে গোটা রাজ্য তথা দেশে দেখা গিয়েছে এক টালমাটাল পরিস্থিতি। তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সরব সকলে। ন্যায় বিচারের দাবীতে চলছে বিক্ষোভ, আন্দোলন। এরই মধ্যে ফের এমন এক ঘটনা ঘটল যা নতুন করে হাসপাতালের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে তুলে দিল প্রশ্ন। এবার হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে গুলি করার অভিযোগ উঠল।   

আর জি করের তরুণী চিকিৎসক নিজের কর্মস্থলেই নির্মমভাবে খুন হয়েছেন। এরপর থেকেই সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। নির্যাতিতার ন্যায় বিচারের পাশাপাশি হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবীতে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েক দফা দাবী পেশ করেছেন তারা সরকারের কাছে। কিন্তু এরই মধ্যে ফের হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন।   

সূত্রে খবর, গতকাল, বুধবার রাতে দুই কিশোর এসেছিলেন হাসপাতালে। তাদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের একজনের পায়ে বেশ চোট ছিল। চোটের চিকিৎসা করা হয়। ড্রেসিং করার পর তারা জানান, প্রেসক্রিপশন নেওয়ার জন্য তারা চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান। সেই কারণে চিকিৎসকের কেবিনে যান তারা।

কয়েক মিনিট পরই চিকিৎসকের কেবিন থেকে গুলির শব্দ আসে। হাসপাতাল কর্মীরা ভিতরে গিয়ে দেখেন, মাথায় গুলি লেগেছে চিকিৎসকের। মৃত্যু হয় ওই চিকিৎসকের। চিকিৎসককে গুলি করার পরই হাসপাতাল থেকে পালায় অভিযুক্তরা। চিকিৎসক খুনের কথা ছড়িয়ে পড়তেই তুমুল চাঞ্চল্য ছড়ায় চারদিকে। তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।

https://twitter.com/ANI/status/1841677406827839603?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1841677406827839603%7Ctwgr%5E9d36f201d4324822c695b1709fbf188d65401a3c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fdelhi-doctor-shot-dead-inside-hospital-by-2-patients-who-just-received-treatment-1124409.html

আরও পড়ুনঃ মহালয়া থেকেই উপচে পড়া ভিড় শ্রীভূমি, কল্যাণী আইটিআই-তে, ‘বাংলা কিন্তু উৎসবে ফিরেছে…’, চওড়া হাসি নিয়ে বিরোধীদের কটাক্ষ করে পোস্ট দেবাংশুর

এই ঘটনাটি ঘটেছে দিল্লির জৈতপুর এলাকার এক বেসরকারি হাসপাতালে। অভিযুক্তরা কীভাবে হাসপাতালের ভেতর আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনায় ফের একবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা করছে চিকিৎসক সংগঠন। আর জি করের ঘটনার জেরে যখন চিকিৎসকরা হাসপাতালে নিরাপত্তা নিয়ে আন্দোলন করছেন, তখন অন্য এক রাজ্যে ফের হাসপাতালেই খুন হতে হল এক চিকিৎসককে। গোটা দেশের হাসপাতালের সুরক্ষার পরিস্থিতিই কী এমন, উঠছে প্রশ্ন!  

RELATED Articles