প্রথম সারির চ্যানেলগুলোতে পুরোনো ধারাবাহিক শেষ হয়ে পরপর নতুন কতগুলি ধারাবাহিক আসছে। স্টার জলসায় (Star Jalsha) যেমন বঁধুয়া ধারাবাহিক শেষ হয়ে যায় , সেই জায়গায় নতুন ধারাবাহিক আসে, ঠিক তেমনি জি বাংলাতেও (Zee Bangla) চার মাসের সদ্য নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি শেষ হয়ে গিয়ে নতুন ধারাবাহিক শুরু হয়। তবে এখানেই শেষ নয় প্রথম সারির চ্যানেলে আরও নতুন একটি প্রজেক্ট আসার কথা শোনা যাচ্ছে।
স্টার জলসায় ইতিমধ্যেই দুটো ধারাবাহিক চলে এসেছে। একটি ধারাবাহিকের নাম দুই শালিক, অপর ধারাবাহিকের নাম রাঙামতি তীরন্দাজ। জি বাংলাতে ইতিমধ্যেই একটি নতুন ধারাবাহিক এসেছে ধারাবাহিকের নাম আনন্দী। আবারও একটি নতুন ধারাবাহিক আসার কথা শোনা যাচ্ছে। জি বাংলায় নতুন যে ধারাবাহিকটি আসবে সেটা জি বাংলা প্রোডাকশন হাউজের ধারাবাহিক হবে।
ইতিমধ্যেই জি বাংলা প্রোডাকশন হাউজের নিম ফুলের মধু, ফুলকি, কোন গোপনে মন ভেসেছে এই তিনটি ধারাবাহিক জি বাংলায় চলছে। এই তিনটি ধারাবাহিকই বেশ জনপ্রিয়, অতীতে জি বাংলা প্রোডাকশন হাউজের মিঠাই, খেলনাবাড়ি ধারাবাহিকগুলিও বেশ জনপ্রিয় ছিল তাই অনেকেই মনে করছেন নতুন আসা এই ধারাবাহিকটিও জনপ্রিয় হয়ে উঠবে। অনেকে মনে করছেন নতুন আসা এই ধারাবাহিকটি বঙ্গ সেরা হতে পারে।
নতুন আসা এই ধারাবাহিকে উদয় প্রতাপ সিংকে দেখা যাবে নায়ক চরিত্রে। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে উদয় বেশ কিছুদিন কিঞ্জল চরিত্রে অভিনয় করেছিলেন, তারপর এই চরিত্রটিকে মৃত দেখানো হয়েছে। নতুন আসা এই ধারাবাহিকে উদয়কে দেখা যাবে রোমিওর চরিত্রে, কলেজে সকলের পছন্দের নায়ক সে। তবে গল্পের নায়িকা চরিত্রটি সম্পূর্ণ ভিন্নধর্মী। নায়ক নায়িকার চরিত্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য।

এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে নবাগতা এক অভিনেত্রীকে। নায়িকার বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি তবে শুধু জানা গেছে তার নাম ঈশানী। এমনকি এই ধারাবাহিকের প্রোমোও শুট হয়ে গেছে। ধারাবাহিকের প্রথম প্রোমো চ্যানেলে দিয়ে দেওয়া হবে পুজোর মধ্যেই। নতুন আসা এই ধারাবাহিকের নাম পরিণীতা, যদিও এই ধারাবাহিকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি নয়। ধারাবাহিকের গল্প হল সম্পূর্ণ ভিন্নধর্মী দুই চরিত্রের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা ও তাদের পরিণয়।





