জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্ম অনুসারে ফল প্রদান ক্রেম শনিদেব। এই শনি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। এক রাশি থেকে অন্য রাশিতে যাত্রা করতে আড়াই বছর সময় নেয় এই গ্রহ। অর্থাৎ একটি চিহ্নে ফের ফিরে আসতে প্রায় ৩০ বছর সময় লাগে শনির। শনির রাশি পরিবর্তন প্রতিটি রাশিকে প্রভাবিত করে।
বর্তমানে নিজের মূল রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। সেখানে শশা নামে একটি রাজযোগ তৈরি হয়েছে যা পঞ্চ মহাপুরুষের অন্যতম যোগ হিসাবে বিবেচিত হয়। ২০২৫ সালে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে যাবে শনি। সেই সময় সেখানে তৈরি হবে একটি নতুন রাজযোগ। সেই রাজযোগের জেরে কিছু রাশির জাতক-জাতিকার ভাগ্য উজ্জ্বল হবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
কুম্ভ রাশি
এই রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ কৃপা থাকবে শনিদেবের। দীর্ঘদিনের কোনও সমস্যার অবসান হবে এই সময়। হঠাৎ অর্থলাভ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। পদ-প্রতিপত্তি বাড়তে পারে এদের এই সময়। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। বেতন বাড়বে এদের। ব্যবসায় দারুণ সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
ধনু রাশি
শনির রাশি পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের জীবনের সমস্ত সমস্যার অবসান ঘটাবে। জীবনে নানান চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন এরা। কর্মক্ষেত্রে চলমান সমস্যার অবসান ঘটবে এই সময়। আর্থিক অবস্থা ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের। ঋণ থেকে মুক্তি পাবেন এরা।
বৃষ রাশি
আগামী বছর শনির রাশির পরিবর্তনের ফলে আকস্মিকভাবে ধন-সম্পদ লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে এই সময়। দীর্ঘদিন ধরে আটকে থাকা ইচ্ছা পূরণ হবে। কেরিয়ারের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সিদ্ধান্ত ভবিষ্যতে ভালো প্রভাব ফেলবে। এই সময় আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে। এছাড়াও উপার্জনের উৎস বাড়বে যা আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে এই রাশির জাতক-জাতিকাদের।






