লুটিয়ে পড়ে রয়েছে মূর্তি, ফাটানো হল মুখ, কলকাতা মেডিক্যালে ভাঙা হল তিলোত্তমার প্রতীকী মূর্তি, কারা করল এমন জঘন্য কাজ?

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় চারিদিক উত্তাল। দিকে দিকে চলছে প্রতিবাদ-আন্দোলন। ন্যায় বিচারের দাবীতে পথে নামছেন সকল স্তরের মানুষ। জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরে গেলেও আন্দোলনের পথ থেকে সরে আসেন নি তারা। কিন্তু এসবের মধ্যেই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। ভাঙচুর চলল তিলোত্তমার মূর্তিতেই।

গত শনিবার আর জি কর কাণ্ডের তিনমাস পূর্ণ হয়েছে। সেদিন ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্য ও নাগরিক সমাজ। সেদিন দেবাশিস হালদার বার্তা দেন, তিলোত্তমা যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে। কিন্তু যার জন্য এমন প্রতিবাদ, তাঁরই প্রতীকী মূর্তিতে করা হল ভাঙচুর।

কলকাতা মেডিক্যাল কলজের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদের জন্য দ্রোহের গ্যালারি তৈরি করেছিলেন। সেখানে তিলোত্তমার মূর্তি রাখা ছিল। কিন্তু গত শনিবার রাতে সেখানে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। মেডিক্যাল কলেজের দ্রোহের গ্যালারিতে থাকা তিলোত্তমার মূর্তিতে ভাঙচুর করা হয়।  

রবিবার সকালেই দেখা যায় বীভৎস এক দৃশ্য। তিলোত্তমার প্রতীকী মূর্তি ভেঙে পড়ে থাকতে দেখা যায়। মূর্তির মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। মুখ থুবড়ে পড়েছিল মূর্তিটি। কেউ বা কারা নৃশংসতার সঙ্গে ভেঙেছে সেই মূর্তি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি।  

আরও পড়ুনঃ অমানবিক! ৯ কুকুরছানাদের জলে ডুবিয়ে মেরে ফেলল দম্পতি, কী ‘অপরাধ’ ছিল নিষ্পাপ অবলাদের?

এই বিষয়ে মেডিক্যাল কলেজের এক চিকিৎসক বলেন, “তিলোত্তমাকে তো আমরা রক্ষা করতে পারিনি। এই সমাজ তাঁকে রক্ষা করতে পারেনি। এবার তাঁর মূর্তিও রক্ষা করতে পারলাম না। আমরা খুব কষ্ট পেয়েছি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে”।

RELATED Articles