প্রবল কোন্দল দলের ভিতরেই! তৃণমূলের ঘরে আগুন লাগাচ্ছে তৃণমূলই, তৃণমূল নেতার পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ আরেক তৃণমূল নেতার বিরুদ্ধে

তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের অভিযোগ নতুন কোনও ঘটনা নয়। এমন অভিযোগ এর আগেও বারবার উঠেছে। দলের শীর্ষ নেতারা এই নিয়ে বারবার হুঁশিয়ারি শানিয়েছেন বটে, কিন্তু কে কার কথা শোনে! দলের মধ্যেই যে আলাদা গোষ্ঠী তৈরি হচ্ছে, তা বেশ স্পষ্ট। এবার ফের এমন গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে এল।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এক তৃণমূল নেতার পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল অন্য এক তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও অপর নেতার তরফে সেই অভিযোগ খারিজ করা হয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যেই প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। শাসক-বিরোধী দ্বন্দ্ব নয়, এ যেন শাসক বনাম শাসক দ্বন্দ্ব হয়ে দাঁড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে বর্ধমানে। অভিযোগ, পোতনা-পুরষা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ গোলাম মর্তুজা ওরফে লালনের পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে। আর সেই অভিযোগ উঠেছে কোনও বিরোধী দলের বিরুদ্ধে নয়, অভিযোগ খোদ নিজের দলের বিরুদ্ধেই। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা গলসি ১ -এর প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ করেছেন শেখ গোলাম মর্তুজা।

তবে নিজের অনুগামীদের দিকে ওঠা এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন জাকির হোসেন। তাঁর পাল্টা দাবী, সেখানকার লোকজন নিজেরাই এই আগুন লাগিয়েছে। আর তাঁর অনুগামীদের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃ অভিষেক ঘনিষ্ঠদের পদ থেকে অব্যাহতি, অভিষেককে কোণঠাসা করতেই তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি মমতার, বিস্ফোরক দাবী অধীরের 

এই ঘটনায় শেখ গোলাম মর্তুজার দাবী, জাকির হোসেনের এক অনুগামী বিনা অনুমতিতে পঞ্চায়েতের গাছ কেটেছিল। সেই ঘটনার প্রতিবাদ করেন তারা। বন দফতরে খবর দেওয়া হয় পঞ্চায়েতের তরফে। সেই রাগ থেকেই জাকির হোসেনের অনুগামীরা আগুন লাগিয়েছে তাঁর পার্টি অফিসে, এমনটাই দাবী শেখ গোলাম মর্তুজার।  

আরও অন্যান্য খবর