এবার সংক্রমিত সংবিধানের চতুর্থ স্তম্ভ‌ও। মুম্বইয়ে করোনার গ্রাসে ৫৩ জন সাংবাদিক।

এবার আক্রান্ত সংবাদমাধ্যম। করোনার ছোবল থেকে ছাড় মিলল না সাংবাদিকদেরও। বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের বা বিএমসি’র তরফে জানানো হয়েছে, কমপক্ষে ৫৩ জন সাংবাদিকের করোনা পজেটিভ এসেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিএমসি স্বাস্থ্য পরিষদের সদস্য আমে ঘোল জানিয়েছেন, ১৬৭ জন সাংবাদিকের করোনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৫৩ জন করোনা আক্রান্ত। এই ৫৩ জনের মধ্যে রয়েছেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। সাংবাদিক অশোক বাগাড়িয়াও টুইট করে সাংবাদিকদের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, এপর্যন্ত দেশের মধ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় মহারাষ্ট্র‌ই শীর্ষে রয়েছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৪,২০৩ জন। তারমধ্যে মৃত্যু হয়েছে ২২৩ জনের। শুধুমাত্র মুম্বইতেই ২৭ জন করোনা সংক্রমণে চিকিৎসাধীন রয়েছেন। কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লভ আগরওয়াল সোমবার বিবৃতিতে বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে সাংবাদিকরা করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা যখন আপনাদের দায়িত্ব পালন করতে যাবেন, সব ধরনের সতর্কতা গ্রহণ করুন। মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করুন।”

এবার সংক্রমিত সংবিধানের চতুর্থ স্তম্ভ‌ও। মুম্বইয়ে করোনার গ্রাসে ৫৩ জন সাংবাদিক।

প্রসঙ্গত, এর আগে চেন্নাইয়ে ২ জন সাংবাদিকের শরীরেও করোনার উপসর্গ মেলে। পরীক্ষার পর তাঁদের‌ও রেজাল্ট পজেটিভ এসেছিল। ভোপালেও এক সাংবাদিকের শরীরে করোনা সংক্রমণের হদিশ মিলেছিল।

আরও অন্যান্য খবর