কলকাতায় রাস্তার ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থা ৭ মাসের ফুটফুটে শিশুকে, একরত্তির যৌনাঙ্গে রক্তক্ষরণ

দিনদিন রাজ্যে বেড়েই চলেছে নারীদের উপর নির্যাতন, যৌন হেনস্থা, ধর্ষণের ঘটনা। ছোট্ট খুদে থেকে শুরু করে বয়স্ক মহিলারা, কেউই বাদ নেই। যৌন হেনস্থার শিকার সব বয়সী নারী। কলকাতায় আদৌ মকী নারীরা সুরক্ষিত, তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন। এবার কলকাতার রাস্তার ফুটপাত থেকে ৭ মাসের শিশুকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠল।

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডের পর রাজ্যে যেভাবে আন্দোলন-প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিল, তাতে মনে করা হচ্ছিল যে রাজ্যে হয় মহিলাদের উপর হেনস্থা কমবে। কিন্তু তেমনটা হয়নি। বরং তা ধীরে ধীরে ভয়ানক আকার ধারণ করছে। এবার দুধের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল।

ঘটনাটি ঘটেছে বড়তলা থানার অন্তর্গত বিডন স্ট্রীটে। শিশুটির পরিবারের অভিযোগ, গত শুক্রবার মধ্যরাতে ৭ মাসের শিশুটি ফুটপাতবাসীর মা-বাবার কাছে ঘুমোচ্ছিল। সেই সময় মা-বাবার কাছ থেকেই ছিনিয়ে নিয়ে যাওয়া হয় শিশুটিকে, এমনটাই অভিযোগ। এরপর ওই খুদেকে যৌন নির্যাতন করা হয়।

জানা গিয়েছে, ৭ মাসের ওই শিশুর যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়েছে। প্রবল ক্ষতচিহ্ন রয়েছে শিশুর গোপনাঙ্গে। শিশুটিকে ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালের পিকুতে। জানা গিয়েছে, বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে দুধের শিশুটি। তবে তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বড়তলা থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুনঃ ফাঁকা ড্রামের মধ্যে ঠেসে ঢুকিয়ে পাচার হচ্ছিল গরু, পুলিশ গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা 

এই ঘটনা প্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের অ্যাডিশনাল মেডিক্যাল সুপার দ্বৈপায়ন বিশ্বাস  জানান, “আমি এখনও পর্যন্ত যা জানতে পেরেছি তাতে শিশুটি পেডিয়াট্রিক আইসিইউ-তে ভর্তি রয়েছে। রক্তক্ষরণ হচ্ছে না। বাচ্চাটাকে খেতে দেওয়া হয়েছে। আজ সকালে মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। তারাই ঠিক করবেন পরবর্তী চিকিৎসা কী হবে। আমি শুনেছি যখন শিশুটিকে আনা হয়েছিল সেই সময় গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল”।

RELATED Articles