নোভেল করোনা ভাইরাসের বিপর্যয়ের মাঝেও সন্ত্রাসবাদের হাত থেকে রেহাই নেই ভারতবাসীর। সারা দেশজুড়ে এখন মানুষের প্রাণ বাঁচাতে চলছে লকডাউন। দেশের প্রতিটি মানুষ সংক্রমনের ভয় এখন গৃহবন্দী। কিন্তু এরই মাঝে কাশ্মীরের শোপিয়ানে চলল গুলির লড়াই। মঙ্গলবার রাতে এনকাউন্টারে মৃত্যু হল ২ সন্ত্রাসবাদীর।
কিছুদিন আগেও গুলির শব্দে কেঁপে উঠেছিল কাশ্মীর উপত্যকা। কিছু সন্ত্রাসবাদী কাশ্মীর উপত্যকা দিয়ে ভারতে ঢুকতে চেষ্টা করছিল। আবার মঙ্গলবার কাশ্মীর উপত্যকায় চলল এনকাউন্টার। গোপনসূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এ দিন রাতে উপত্যকার শোপিয়ান জেলার মলহুরায় তল্লাশি চালায় ভারতীয় সেনাদল হয়। জম্মু-কাশ্মীর পুলিশ, ৫৫জন রাষ্ট্রীয় পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনী যৌথ ভাবে অপারেশন চালায়। ভারতীয় সেনা বাহিনীর উপস্থতি টের পেয়েই আত্মগোপনে থাকা সন্ত্রাসবাদীরা গুলি চালায়।
গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। তিন জন সন্ত্রাসবাদী সেখানে লুকিয়ে ছিল।তার মধ্যে দু জনকে খতম করা হলেও একজন এখনও লুকিয়ে রয়েছে। কাশ্মীর জোনের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, সোপিয়ানে এনকাউন্টার চলছে।
দিন কয়েক আগেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ করা হয় এক জইশ কম্যান্ডারকে। সোপারের গুলাবাদ এলাকায় ২২ রাষ্ট্রীয় পুলিশ, সোপোর পুলিশ ও ১৭৯ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স একসঙ্গে এই অপারেশনে নেমেছিল। গত শুক্রবার ভোরেও কাশ্মীরের শোপিয়ান জেলার দারিও কীগান গ্রামে একপ্রস্থ এনকাউন্টার হয়। তাতেও এক জঙ্গি মারা পড়ে।





