‘আপনারাই দায়ী’, আর জি কর কাণ্ডের বিচার দেরি হওয়া নিয়ে নির্যা*তিতার মা-বাবাকেই দু’ষলেন কুণাল ঘোষ, কিন্তু কেন?

৯০ দিন কেটে গেলেও চার্জশিট জমা করতে পারে নি সিবিআই। ফলস্বরূপ জামিন পেয়ে গিয়েছে আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক মহল ও নাগরিক সমাজ। ফের আন্দোলন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। তাতে যোগ দিয়েছেন নির্যাতিতার মা-বাবাও। তবে এবার নির্যাতিতার মা-বাবাকেই দোষারোপ করেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

কুণালের কথায়, “এই আন্দোলনের সঙ্গে বিচারের কোনও সম্পর্ক নেই। কুলতলি বা অন্য ক্ষেত্রে আমরা দেখেছি চার্জশিট দিয়ে ধর্ষণ খুনে ফাঁসির সাজা হয়ে গিয়েছে। আরজি করের বেলায় হল না কেন? নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। স্বার্থান্বেষী কিছু দলের পাল্লায় পড়ে যে যে পদক্ষেপ করেছেন হাতজোড় করে বলছি আপনারাই দায়ী”।

তৃণমূল রাজ্য সম্পাদক বলেন, “আপনারা যদি লোকের কথায় চলেন, দু’দিন অন্তর নিজেদের বয়ান বদল করেন, আপনারাই হাইকোর্টে গিয়ে সিবিআইকে নিমন্ত্রণ করে ডেকে এনেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফয়সালা না করতে পারলে সিবিআই-কে দিয়ে দেব। আপনারা শুনলেন না। আপানারা দায়ী। কাকে কান নিয়ে গেল, আর আপনি কাকের  পিছনে ছুটবেন। আর দায় দেবেন রাজ্য সরকার, তৃণমূলের উপর এটা হতে পারে না”।

কুণালের কথায়, “আপনাদের উপর শ্রদ্ধা রেখেই বলছি সিবিআইকে দোষারোপ করার অধিকার আপনাদের নেই। আপনারা ডেকে এনেছেন ওদের। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিল অভিযুক্ত সিভিককে। এই সুযোগে ডাক্তারি দলগুলোকে রাজনীতির মঞ্চে কাজে লাগানো হয়েছে। সংগঠন দখলের জন্য হয়েছে। তিলোত্তমার মৃত্যুকে কাজে লাগিয়েছেন ডাক্তারদের সংগঠনের। আর সেই বিচিত্র বীর্য গোস্বামী কই, আমি সোমা বলছি কই? ভুয়ো খবর ছড়ানো হল। আপনারা বলছেন বিচারের দাবিতে মিছিল, বিচার তো চলছে শিয়ালদা কোর্টে। সুপ্রিম কোর্ট তো আর ট্রায়াল কোর্ট নয়। সিবিআই নতুন করে কিছু খুঁজে পায়নি”।

আরও পড়ুনঃ নৃশং*সতার চূড়ান্ত! মা-সহ ৬ কুকুরছানাকে আস্তা’কুঁড়ের মধ্যেই আ’গুনে পু’ড়িয়ে মা*রার চেষ্টা, মৃ*ত্যু সারমেয়র

শুধু তাই-ই নয়, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে কুণাল ঘোষ বলেন, “কীসের জন্য জুনিয়র ডাক্তাররা রাস্তায় নামছেন? কেন পথচারীদের অসুবিধা করা হচ্ছে? জুনিয়র ডাক্তারদের ফ্রন্টকে জবাব দিতে হবে, যে পাঁচজন ময়নাতদন্তে সই করে মান্যতা দিয়ে এসেছেন সেই পাঁচজন সামনে আসুন, প্রেস কনফারেন্স করুন। আজ আপনারা লাফাচ্ছেন কেন? সিবিআই তো আপনারা ডেকেছিলেন। কে কী বলবে, কোথায় নাটক, সিনেমা করবে, বিজ্ঞাপনে রড ধরে দাঁড়িয়ে থাকবে তাদের কথায় কোর্ট চলবে? রাস্তায় নেমে রাস্তাটাকে ডিস্টার্ব করবেন কেন? কটা শুকনো নকশাল আর শূন্য সিপিএম মিলে? আপনাদের বৃন্দা গ্রভার সরে গেলেন কেন? বিকাশ বাবুকে সরিয়ে দিলেন কেন? উনিই তো সিবিআই আদায় করে এনেছেন। বিচারপতরা বলছেন তদন্ত প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ায় ভুল নেই, সেটাও মানবেন না? ভেবেছেন কী”?

RELATED Articles