তোলাবা*জির প্রতি*বাদ করায় তরুণকে ধা’রালো অ*স্ত্র দিয়ে কো’পানো*র অভি*যোগ, ভ’য়ঙ্ক*র কাণ্ড খাস কলকাতায়

খাস কলকাতায় ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। তোলাবাজির অভিযোগ করায় এক তরুণকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল। কলকাতার বুকে এমন এক ঘটনা ঘটায় আতঙ্ক ছড়াল গোটা এলাকায়।

ঘটনাটি ঘটেছে তালতলা থানা এলাকার আগা মেহেদি স্ট্রিটে। জানা গিয়েছে, সবজির ট্রে সরানো নিয়ে শুরু হয় গণ্ডগোল। ২-৩ জন মদ্যপ অবস্থায় সবজির ঝুড়ি সরানোকে কেন্দ্র করে অশান্তি শুরু করে। সেই ঘটনার প্রতিবাদ করায় ওই সবজি ব্যবসায়ীর ছেলে সাহ আহমেদকে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।

এরপরই গুরুতর অবস্থায় ওই তরুণকে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, ওই মদ্যপরা প্রতিদিনই সবজির দোকানে এসে তোলাবাজি করে। এর আগেও একাধিকবার ঝামেলায় জড়িয়েছে এরা। এদিনও সেই তোলাবাজিকে কেন্দ্র করেই অশান্তি শুরু হয়।

এই ঘটনায় একজনকে আটক করেছে তালতলা থানার পুলিশ, এমনটাই খবর। এই অভিযুক্তদের মধ্যে কেউ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কী না, তা অবশ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ সিবিআই ব্যর্থ, সাফল্য পেল পুলিশই! মাত্র ৫২ দিনেই ধর্ষণ-খুন কাণ্ডের চার্জশিট পেশ করল পুলিশ

বলে রাখি, মাস কয়েক আগেই বিধাননগরে ব্যবসায়ীর উপর হামলার ঘটনা সামনে আসে। কখনও ব্যবসায়িক কারণ বা কখনও আবার পারিবারিক শত্রুতা, এমন নানান কারণে হামলার ঘটনা ঘটে থাকে। এদিন তালতলায় এমন এক ঘটনায় বেশ শোরগোল পড়েছে।    

RELATED Articles