জগদ্ধাত্রী’র প্লটে বড় বদল! অঙ্কিতার জায়গায় আসছে নতুন নায়িকা? জল্পনা টলিপাড়ায়

একের পর এক চটকদার টুইস্ট নিয়ে আসছে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddatri)। এককালীন টিআরপি (Trp) টপার তালিকা থেকে ছিটকে গেলেও, ফের হারানো জায়গা দখল করেছে এই মেগা। ইদানীং এক থেকে পাঁচের মধ্যেই দেখা মিলছে এই মেগার।

গল্পে বহুদিন নায়ক-নায়িকাকে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূকে বহুদিন একসঙ্গে দেখা যাচ্ছে না। নেপথ্যে উঠে আসছে নায়ক-নায়িকার অফস্ক্রিন মনোমালিল্যের কথা। টলিপাড়া সূত্রে খবর, একসঙ্গে অভিনয় করলেও বাস্তব জীবনে মুখোমুখি বন্ধ নায়ক-নায়িকার। অঙ্কিতা ও সৌম্যদীপের মনোমালিন্য এতটাই বেড়েছে যে প্রযোজনা সংস্থার তরফ থেকেই দু’জনকে এক দৃশ্যে রাখা হচ্ছে না।

তবে জল্পনা উড়িয়ে বেনারসে এক হল জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ। নায়ককে মারার চেষ্টা করলে গঙ্গাবক্ষ থেকে উঠে এসে শত্রু নিধন করে জগদ্ধাত্রী। এরপর চলতে থাকে সম্পর্কের একাধিক টানাপোড়েন। এবার টলিপাড়ার অন্দরে খবর, ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছে বেশ কিছু বছর।

ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে বেশ কিছু বছর। বড় হয়ে যাবে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। মায়ের মতো সেও পুলিশ অফিসার হতে চায়। নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিতে চায়। কিন্তু দুর্গা কি পারবে মায়ের মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? জগদ্ধাত্রী কি পারবে দুর্গাকে নিজের মতো তৈরি করতে? এই প্লট ধরেই এগিয়ে চলবে গল্প।

আরও পড়ুনঃ বছর শেষে শীতের কামব্যাক! বর্ষবরণের রাতেই। পড়ছে জাঁকিয়ে শীত? জানুন আবহাওয়ার আপডেট

জানা যাচ্ছে, শীঘ্রই আসছে নতুন প্রোমো। দুর্গা চরিত্রে কাকে দেখা যাবে তা চূড়ান্ত করেনি চ্যানেল। টলিপাড়ার কানাঘুষো, এই চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী শ্রেয়সী রায়কে। এর আগে যাকে জি বাংলার ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে দেখা গিয়েছিল।

আরও অন্যান্য খবর