টানা ৯ বছর ধরে চাষের জমি জবর দখল! বাংলাদেশীদের হাত থেকে এপারের কৃষকের জমি উদ্ধার করল BSF

বাংলাদেশে দখল হয়ে যাওয়া এপারের কৃষকের জমি উদ্ধার করল বিএসএফ (BSF)। অভিযোগ, উঠছে যে, বাংলাদেশি দুষ্কৃতিরা নাকি টানা ৯ বছর ধরে সেই জমি দখল করে রেখেছিল। শেষ পর্যন্ত জমি উদ্ধার করল BSF। হারানো জমিতে চাষ করতে পারবেন বলে আশায় বুক বাঁধছেন এপার তথা ভারতীয় কৃষক আনন্দ সরকার।

কৃষক থাকেন জলপাইগুড়ি সদর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় থাকা নগর বেরুবারি গ্রামে। BSF-এর ভরত BOP অধীনে থাকা সাকাতি ঝাকুয়া পাড়ায় থাকা প্রায় সাড়ে ৩ বিঘা জমিতে চাষবাস করে সংসার চলতো তাঁর। তবে ২০১৫ সালে সীমান্তে বসে কাঁটাতারের বেড়া।

কাঁটাতারের বিভাজনে তাঁদের বসত ভিটা, চাষের জমি চলে যায় ওপারে। বাধ্য হয়ে পরিবার নিয়ে সেই এলাকা ছেড়ে নগর বেরুবারি গ্রাম পঞ্চায়েত-এর নতুন বন্দর এলাকায় এসে বসবাস করেন তিনি। তবে আচমকাই একদিন দেখেন যে, তাঁদের জমিতে অন্য লোকে চাষ করছে। আর তখনই তারা খোঁজ নিয়ে জানতে পারেন, বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়া এলাকার বাসিন্দা তাঁরা। এই বিষয়টি সেই সময়ে দায়িত্বে থাকা BSF কর্তাদের জানান। কিন্তু, অভিযোগ, কোনও লাভ হয়নি।

আরও পড়ুনঃ তৃণমূলে যোগদান করলেন সন্দেশখালি আন্দোলনের নেতা

তবে চলতি বছর ফের বিষয়টি নিয়ে তারা BSF এর ৯৩ নং ব্যাটেলিয়নের কমান্ডারের কাছে অভিযোগ করেন। আর সেই অভিযোগটি পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠিয়ে দেন কমান্ডার। আবার উপর থেকে গ্রাউন্ড রিপোর্ট তৈরির নির্দেশ আসে। সেই নির্দেশ পেয়ে এলাকা পরিদর্শন করেন আধিকারিকেরা। পাঠিয়ে দেন রিপোর্ট। এরপর বিএসএফের তরফে বাংলাদেশ সরকারকে দেওয়া হয় প্রোটেস্ট নোট। সম্প্রতি ওই জমিটিতে ভারত ও বাংলাদেশের আধিকারিকেরা মিলে যৌথ সমীক্ষা করে। ফলস্বরূপ উদ্ধার করা হয় গায়ের জোরে দখল করা সাড়ে তিন বিঘা জমি।

আরও অন্যান্য খবর