ফের নিম্নচাপের ভ্রুকুটি! তাল কাটতে পারে শীতে? জানুন আবহাওয়ার আপডেট

শনিবারের সকালেও পারা পতন অব্যাহত। শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এদিন নেমে এসেছিল ১৪-র ঘরে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। কারণ হাওয়া অফিস জানিয়েছে, এই কাঁপুনি বেশিদিন স্থায়ী হবে না। রবিবার থেকেই শুরু হবে আবহাওয়ার বড় বদল। দক্ষিণবঙ্গের পারদ হতে পারে ঊর্ধ্বমুখী। পারা চড়তে পারে উত্তরবঙ্গেও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের একাধিক জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে তাপমাত্রার গ্রাফ। নেপথ্যে কারণ পশ্চিমীঝঞ্ঝা। যার জেরে আটকে যাবে উত্তর–পশ্চিমের শীতল হাওয়া। সঙ্গে বঙ্গোপসাগর থেকে পূর্বদিকের হাওয়ার দাপটও বাড়বে।

কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮। সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোমবার ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

আরও পড়ুনঃ সানার গাড়িতে বাসের ধাক্কা! কেমন আছেন মহারাজের মেয়ে? জানুন আপডেট

কেমন থাকবে সপ্তাহভর উত্তরবঙ্গের আকাশ?

উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে।দার্জিলিং এ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা মঙ্গলবার ৭ই জানুয়ারি। সিকিমে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

আরও অন্যান্য খবর