কেন্দ্রীয় দলের নিরাপত্তা নিয়ে কি ভাবছে রাজ্য? প্রশ্ন অজয় ভাল্লার-এর

সোমবার কেন্দ্রের দুই প্রতিনিধি দল রাজ্যে আসার পর থেকে কেন্দ্র ও রাজ্যের সংঘাত তুঙ্গে উঠেছে। মাঝে সংঘাতের সামান্য বিরতি ঘটলেও ফের সংঘাতের খবর শিরোনামে।

রাজ্যের অসহযোগিতার অভিযোগ নিয়ে এবার সরাসরি রাজ্যকেই জোড়া চিঠি দিল কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় দলের সঙ্গে থাকছে না কোনো পুলিশ কিংবা রাজ্যের প্রতিনিধি। রাজ্য সরকারের এ হেন অসহযোগী মনভাবের অভিযোগ তুলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অজয় ভাল্লার।

দুটি চিঠির মধ্যে প্রথমটিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তার কথা উল্লিখিত হয়েছে এবং দ্বিতীয়টিতে করোনা সংক্রান্ত নির্দেশাবলী মেনে চলার কথা বলা হয়েছে।

চিঠিগুলির বিষয়বস্তু দেখে নেওয়া যাক এক নজরে-

প্রথম চিঠির মূল বিষয়,

কেন্দ্রীয় দলের তরফে এর আগে যে চারটে চিঠি দেওয়া হয়েছিল রাজ্যকে, তার উত্তর কোথায়?
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা কয়েকদিন আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল ইচ্ছা করলেই যে কোনও জায়গায় যেতে পারেন। এবার এই বিষয়টিকেই উল্লেখ করে অজয় ভাল্লার বিঁধলেন রাজ্য সরকারকে। তার প্রশ্ন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তা নিয়ে কী ভাবছে রাজ্য? কারণ কেন্দ্রীয় দলের সঙ্গে রাজ্যের কোনও প্রতিনিধি এমনকি কোনও পুলিসও পর্যন্ত থাকছে না।
তাহলে কি কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তার জন্য তাঁদের সঙ্গে বিএসএফ-কে নিতে পারে?

এরপর দ্বিতীয় চিঠির মূল বিষয়,

সঞ্জীবনী হাসপাতালে আরও কর্মীর প্রয়োজন।
করোনার নিয়ম মেনে সব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না, সেক্ষেক্রে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা তৈরি হচ্ছে।
টেস্টিংয়ের জন্য একই ভ্যানে অনেক মানুষ যাতায়াত করছেন, সেদিকেই সংক্রমনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
হাওড়ার ডুমুরজলা কোয়ারেন্টিন সেন্টারের আবাসিকরাও এই বিষয়গুলি নিয়ে শঙ্কায়।

এর আগেও কিট নিয়ে রাজ্যকে চিঠি লিখেছিল কেন্দ্র। এবার আবার কেন্দ্রীয় দল অসহযোগিতার অভিযোগ তুলল রাজ্যের বিরুদ্ধে।

আরও অন্যান্য খবর