লকডাউনের মধ্যে খানিকটা কষ্টেই রয়েছেন সুরা প্রেমীরা। বারবার দোকান খোলার ভুয়ো খবর প্রকাশিত হলেও খোলেনি দোকান। চাহিদা বিপুল। তবে তা সত্ত্বেও আপাতত খুলছে না মদের দোকান। সংবাদসংস্থা ANI-কে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় নির্দেশ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পি এস শ্রীবাস্তব। একইসঙ্গে বন্ধ থাকছে রেস্তোরাঁ, সেলুন, থিয়েটারও।
https://twitter.com/ANI/status/1253962299590639616?s=20
করোনা পরিস্থিতি মোকাবিলায় দ্বিতীয় দফায় ৩রা মে পর্যন্ত লকডাউন হয় দেশজুড়ে। এরমধ্যে ২০শে এপ্রিল থেকে লকডাউনের বিধিনিষেধ খানিকটা শিথিল করেছিল কেন্দ্রীয় সরকার। শনিবার থেকে আরও খানিকটা শিথিল করা হল। এবার পাড়ার দোকানগুলিকে বন্ধের আওতা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর জেরেই মদের দোকান ও সেলুন নিয়েও জল্পনা দেখা দেয়। তবে তা যে খুলছে না, তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিক।
শুধু দোকান বন্ধই নয়, কেন্দ্রীয় নির্দেশিকায় মদের অনলাইন ডেলিভারির আশাও এখন স্বপ্ন। একইভাবে তামাক জাতীয় দ্রব্যের বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি থাকছে। শনিবার সকালে এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যই সরবরাহ করতে পারবে অনলাইন সংস্থাগুলি।
https://twitter.com/PIBHomeAffairs/status/1253752810882994176?s=20






