করোনা সংক্রমন রুখতে এখন লকডাউনের পাশাপাশি করোনার টেস্টেরও খুবই প্রয়োজন। তাই ভারত চীন থেকে র্যাপিড টেস্ট কিট আমদানি করেছে। কিন্তু রাজ্যগুলো এই কিট ব্যবহার করতে পারছে না, বেশিরভাগ ক্ষেত্রেই রেজাল্ট অপূর্ন থেকে যাচ্ছে। তাই গত সপ্তাহেই রাজ্যগুলিকে সেই কিট ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল। বলা হয় পুরোনো পিসিআর পদ্ধতিতেই পরীক্ষা চালিয়ে যেতে।
গুণগত মানের ত্রুটির জন্যে সেই কিট চীনকে ফিরিয়ে দেওয়ার কথাও জানায় ভারত। কিন্তু বেজিং ভারতের কোনও কথাই শুনতে চাইছে না। বরং দোষ চাপাচ্ছে ভারতের উপরেই। তাঁদের দাবি, এই কিট অনেক দেশই ব্যবহার করছে। তবে অভিযোগ শুধু ভারতের তরফেই কেন? এতে দোষ তাদেরই যারা ব্যবহার করতে পারেনি যথাযথ ভাবে।
সোমবার চীনা দূতাবাসের মুখমাত্র জি রং বলেন, “আমরা জানি, প্রচণ্ড চাহিদার মুখে পড়েই সাড়ে পাঁচ লক্ষ র্যাপিড অ্যাকশান কিট আমদানি করেছে ভারত। সেই কিটগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে, নানা জায়গায় ব্যবহার করা হয়েছে। কিন্তু কিটে কোনো সমস্যা নেই। অজ্ঞ ব্যক্তিরা এই কিট সঠিকভাবে ব্যবহার করতে না পারায় কোনও ফল পাওয়া যাচ্ছে না।”
ভারতে র্যপিড কিট পাঠিয়েছিল চিনের দুই সংস্থা গুয়াংঝো ওয়ান্ডফো বায়োটেক ও লিভজন ডায়াগনিস্টিক। কিট খারাপ আসার পরেই তাঁরা জানিয়েছিল, এই খবরে তাঁরা বিস্মিত। তাদের কিট কোথাও খারাপ হয়নি। তবে সব রকম অবস্থায় সাহায্যের আশ্বাস দেওয়ার কথা বলা হয় সংস্থার পক্ষ থেকে। কিন্তু এখন নিজেদের মত পাল্টে ফেলেছেন চীনা দূতাবাস। সোমবার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, “গুয়াংঝো ওয়ান্ডফো বায়োটেক ও লিভজন ডায়াগনিস্টিক বিবৃতি দিয়ে জানিয়েছে তাঁদের প্রস্তুত করা সব কিটই ন্যাশানাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না দ্বারা স্বীকৃত এবং সেক্ষেত্রে গুণগত মান নিয়ে কোনও প্রশ্ন নেই। তাদের সব কিট একদম ঠিক। বহু দেশ তাদের এই কিট ব্যবহার করছে এবং রেজাল্টও পাচ্ছে। এছাড়া ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির মারফত আইসিএমআর স্বীকৃত এই কিট।এরপর কেন অসুবিধা হবে এই কিট ব্যবহারে?”
চীন এখন ভারতের স্বাস্থ্য কর্মীদের ওপরেই সব দোষ চাপিয়ে যাচ্ছে। শুধু এখানেই শেষ নয় জি রং বলছেন, “শুধু মুখে বলেই থেমে থাকেনি চীন। প্রয়োজনে সবাইকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে। সাহায্য নেওয়ার পরে এখন কিটের গুনগত মান নিয়ে প্রশ্ন করছেন? এ কেমন ধরণের অকৃতজ্ঞতা।”






