আকাশে বিরল জ্যোতির্বিদ্যা ঘটনা ঘটতে চলেছে ২৯ মার্চ ২০২৫-এ। একই দিনে ঘটবে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন—একদিকে পূর্ণ সূর্যগ্রহণ, অন্যদিকে শনির রাশি পরিবর্তন। জ্যোতিষশাস্ত্র মতে, এই দুই ঘটনা একসঙ্গে হওয়ার ফলে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে, কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ হলেও, কিছু রাশির জন্য এই সময় হতে পারে চরম পরীক্ষার।
বৃষ রাশি: শনির গোচর বৃষ রাশির একাদশ ঘরে ঘটবে, যা এই রাশির জন্য অত্যন্ত শুভ। অর্থনৈতিক উন্নতি, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্যও এটি লাভদায়ক সময় হতে পারে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের দীর্ঘদিনের সমস্যা কাটতে শুরু করবে। শনির প্রভাব কাটিয়ে ওঠার ফলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং সম্পর্কের উন্নতি হবে।
তুলা রাশি: তুলা রাশির জন্যও এটি শুভ সময়। শনি ষষ্ঠ ঘরে প্রবেশ করায় বাধা-বিপত্তি কেটে যাবে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে, ব্যবসায়ীদের আয়ের নতুন পথ খুলে যাবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশি দীর্ঘদিন ধরে শনির ধইয়ার মধ্যে ছিল। অবশেষে এই রাশি সেই কষ্ট থেকে মুক্তি পাবে। ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে, এবং প্রেম ও দাম্পত্য জীবনে নতুন দিগন্ত খুলবে।
মকর রাশি: শনির প্রভাব সরাসরি মকর রাশির ওপর পড়বে। এই রাশি অবশেষে সাড়ে সাতির হাত থেকে মুক্তি পাবে। দীর্ঘদিনের চাপ, অর্থনৈতিক সমস্যা, এবং মানসিক অস্থিরতা কেটে যাবে। তবে নতুন কাজ শুরু করার আগে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুনঃ রাজতন্ত্র ফেরানোর দাবিতে ফুঁসছে নেপাল! পুলিশের গুলিতে মৃত, সাংবাদিক অগ্নিদগ্ধ- ভয়ংকর কাঠমান্ডুর পরিস্থিতি!
শনির রাশি পরিবর্তন সবসময়ই বড় পরিবর্তন নিয়ে আসে। ২৯ মার্চের এই ঘটনা কারও জন্য সুখবর, কারও জন্য সতর্কবার্তা। জ্যোতিষীরা পরামর্শ দিচ্ছেন, যারা শনির কুদৃষ্টির মধ্যে পড়বে, তারা যেন যথাযথ প্রতিকার গ্রহণ করেন। অন্যদিকে, যাদের জন্য শুভ সময় আসছে, তারা যেন এই সুযোগকে কাজে লাগান।






