ভারত – পাক সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পরলেন বছর ৩২ এর এক পাক নাগরিক। বুধবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার বেঙ্গালাড় এলাকায় এই পাক নাগরিককে আটক করেন সীমান্তরক্ষী বাহিনী। তারপর চলে জেরা করার পালা৷
সীমান্তরক্ষী বাহিনীর জেরাতে সেই পাক নাগরিক জানান যে, তিনি আসলে অবসর প্রাপ্ত একজন পাক সৈনিক। তার নাম মহম্মদ আফজল। জেরায় তিনি আরও জানান যে, পাক সেনার আধিকারিকদের খারাপ ব্যবহারের দরুনই তিনি সীমানা পেরিয়ে ভারতে চলে আসেন। তবে তার বক্তব্যে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।
সীমান্তরক্ষী বাহিনী সেই ব্যক্তির নিকট হতে কোনো সন্দেহজনক বস্তু পাননি। তবে তিনি যেভাবে নিজেকে মানসিক ভারসাম্যহীন বোঝানোর চেষ্টা করছেন তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। হতে পারে কোনো পাক গুপ্তচরের কাজে তিনি পাক সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছিলেন৷
জেরায় তিনি আরও জানান যে, নয় বছর তিনি পাক সেনার কাজ করেছেন৷ এরপর পাক সেনার আধিকারিকদের খারাপ ব্যবহারের দরুনই নাকী তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন পাক সেনা থেকে। এরপরই ভারতে চলে আসার পরিকল্পনা করেন তিনি৷ তবে এখনও আরও কয়েক পর্ব জেরা করা হবে সেই সন্দেহজনক পাক নাগরিককে। এরপরই এই পাক নাগরিকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় সরকার।