দিনের পর দিন জনসংখ্যা আর ভিড়ের সঙ্গে যুদ্ধ করে প্রতিদিনই রেলযাত্রা করছেন শহর ও শহরতলির হাজার হাজার মানুষ। একটাই ভরসা—লোকাল ট্রেন। সেখানে মিলবে কিছুক্ষণ বসে নেওয়া শান্তি, বই পড়া বা গান শোনা কিংবা মোবাইলে সিনেমা দেখা। অনেকেই অফিস টাইমে যাত্রা করেন সন্তান বা পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গেও। কিন্তু যদি আচমকাই সামনে এমন একটি দৃশ্য পড়ে, যেটা সন্তানের চোখ থেকে ঢাকতে গিয়ে আপনি নিজেই অস্বস্তিতে পড়ে যান?
ট্রেনের কামরায় জনসমক্ষে চরম ঘনিষ্ঠতায় লিপ্ত এক যুগল! তাঁদের আচরণ দেখে চোখ ফিরিয়ে নেওয়া ছাড়া আর কিছু করার ছিল না বলে জানিয়েছেন উপস্থিত যাত্রীরা। কেউ বলছেন, এমন ঘটনা বারংবার ঘটছে, কেউ আবার প্রশ্ন তুলেছেন—সর্বসমক্ষে এই ধরনের আচরণ কি আদৌ গ্রহণযোগ্য? এমন ঘটনা ট্রেনযাত্রীদের নিরাপত্তা ও মানসিক স্থিতি, দুটোই বিঘ্নিত করছে বলে মনে করছেন অনেকেই।
সম্প্রতি এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ের লোকাল ট্রেনের ভিতরে আসনে বসে এক যুগল প্রকাশ্যেই ঘনিষ্ঠ হচ্ছেন। ঠোঁটে ঠোঁট রেখে তাঁরা একে অপরকে একনাগাড়ে চুম্বন করছেন। তাঁদের চারপাশে অন্য যাত্রীরাও ছিলেন। কেউ মুখ ফিরিয়ে নিয়েছেন, কেউ আবার এই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিওই এখন ঝড় তুলেছে সমাজমাধ্যমে।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে ‘Waghvalavtape’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। কয়েক লাখ মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই ভিডিয়ো। নেটিজেনরা একে একে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “এমন একটা পাবলিক প্লেসেও এখন আর শান্তিতে যাত্রা করা যায় না।” আর এক জনের মতে, “লোকাল ট্রেন এখন প্রেম করার জায়গা হয়ে উঠেছে!” তৃতীয় এক ব্যক্তি প্রশ্ন তুলেছেন, “এত অশালীন আচরণ দেখে কেউ প্রতিবাদও করল না কেন?”
আরও পড়ুনঃ Ragging : র্যাগিং’-এর নামে ভয়াবহ নির্যাতন! ভোররাতে হস্টেলে রক্তাক্ত কাণ্ড, কলেজ জানলেও ব্যবস্থা নেয়নি, শেষমেশ গ্রেফতার ২ ছাত্র !
ভিডিয়োটি ঠিক কবে তোলা হয়েছে, তার কোনও উল্লেখ নেই। তবে ভাইরাল হওয়ার পরই জনমনে যে বিরক্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট। এমন আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন নেটাগরিকদের একাংশ। সমাজমাধ্যমে তীব্র প্রতিবাদ থেকে স্পষ্ট—এই ধরনের ঘটনা মানুষের ব্যক্তিগত জীবনের গণ্ডি ছাড়িয়ে এখন সমাজের স্বাভাবিক পরিবেশকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার