গত ৩ মে ওড়িশা উপকূলে সর্বশক্তি নিয়ে ঘন্টায় প্রায় ২০০ কিমি গতিবেগ নিয়ে আছড়ে পরে ‘ফণী’। এই সুপার সিভিয়ার সাইক্লোনের তিন ঘন্টার তান্ডবের পর কার্যত ওড়িশা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ব্যহত হয়েছে ওড়িশা নাগরিকদের সাধারণ জীবনযাত্রা। তবে ‘ফণী’ চলে যাওয়ার পর এবারে ধীরে ধীরে ফের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাচ্ছে ওড়িশা। বিদ্যুত এবং জলের পরিষেবা এসেছে কিছু স্থানে। ঝড়ের দরুণ ওড়িশার যে টেলিকম ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল সেটিও ধীরে ধীরে ফিরছে তাদের ট্র্যাকে। এরমধ্যেই নয়া প্রশংসনীয় এক পদক্ষেপ নেয় ওড়িশার সমস্ত টেলিকম কোম্পানিগুলো।







