Astrology : অমাবস্যায় মা কালীর কৃপায় ভাগ্য ফিরছে ৩ রাশির! অর্থলাভ, ক্যারিয়ারে সাফল্য ও পারিবারিক সুখের সম্ভাবনা!

আজ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, ফলহারিণী কালীপুজোর পবিত্র দিন। মা কালীর ‘ফলহারিণী’ রূপের আরাধনায় মিলে যায় কৃতকর্মের শুদ্ধি, জীবনে আসে নতুন আশার আলো। এই বিশেষ তিথিতে এমন তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা। মা কালীর কৃপায় ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা—জীবনে আসতে পারে অর্থবৃদ্ধি, ক্যারিয়ারে উন্নতি ও মানসিক শান্তি।

মকর রাশি (Capricorn): মকর রাশির জাতকরা আজ থেকে লাভ করতে পারেন সম্পত্তি সংক্রান্ত কোনও বড় সুবিধা। পুরনো কোনও আইনি সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহনের লাভ, বাড়ি কেনার মতো শুভ সুযোগ আসতে পারে। পাশাপাশি পারিবারিক পরিবেশেও সুখ ও শান্তি ফিরে আসবে। পরিবারে নতুন সদস্যের আগমন বা কোনও শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতকদের জন্য ফলহারিণী কালীপুজো বিশেষ শুভ। যাঁরা ব্যবসা করছেন, তাঁরা আজ থেকে ভালো মুনাফার মুখ দেখতে পারেন। চাকুরিজীবীদের জন্য রয়েছে প্রোমোশনের সম্ভাবনা। অর্থনৈতিক দিক থেকে এই সময় অনেকটাই স্থিতিশীল হবে। পুরনো ঋণ শোধের পথ খুলে যেতে পারে, নতুন সঞ্চয়ের সুযোগ তৈরি হবে।

মিথুন রাশি (Gemini): মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও আজকের দিনটি শুভ বলে ধরা হচ্ছে। বিশেষ করে যাঁরা চাকরি খুঁজছেন বা নতুন সংযোগ তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য খুলে যেতে পারে নতুন দরজা। যোগাযোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে সম্মান ও সুযোগ দুই-ই বাড়বে। উপার্জনের নতুন পথ দেখা দেবে।

আরও পড়ুনঃ Ssc : ২৬ হাজারের লড়াই আরও তীব্র! ‘রিপ্যানেলিং’ ও সুবিচারের দাবিতে আন্দোলন ছড়ালো রাজ্য ছাড়িয়ে রাজধানী পর্যন্ত!

আজকের এই দিনে বিজোড় সংখ্যায় মরশুমি ফল নিবেদন করুন মা কালীর উদ্দেশ্যে। মৌনব্রত পালন করলে মানসিক স্থিতি আসবে। দরিদ্রদের দান ও সাহায্য করলে দেবীর কৃপা পাওয়া যায়। এছাড়া অশ্বত্থ গাছে গঙ্গাজলে দুধ ও কালো তিল ঢেলে প্রার্থনা করুন, ফল মিলবে দ্রুত।

আরও অন্যান্য খবর