রিলায়েন্স জিও তাদের ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এসেছে। মাত্র ₹৮৯৫-এর এই প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন মোট ৩৩৬ দিনের অর্থাৎ প্রায় ১১ মাসের ভ্যালিডিটি। এই প্ল্যানটির মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীদের বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি দিয়ে দীর্ঘ সময় ধরে তাদের মোবাইলের সংযোগ সচল রাখা।
৮৯৫টাকার প্ল্যানের মূল সুবিধাগুলি
* ৩৩৬ দিনের ভ্যালিডিটি: এই প্ল্যানটি ১২টি সাইকেলে (প্রতি ২৮ দিনে একটি) সক্রিয় থাকে, যার মানে প্রায় ১১ মাস পর্যন্ত আপনাকে আর কোনো অতিরিক্ত রিচার্জ করতে হবে না।
* আনলিমিটেড কলিং: লোকাল এবং STD কল করার জন্য আনলিমিটেড মিনিটের সুবিধা পাওয়া যায়।
* ডেটা বেনিফিটস: প্রতি ২৮ দিন অন্তর ২জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয় এই প্ল্যানে, অর্থাৎ পুরো প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা পাওয়া যাবে।
* SMS সুবিধা: প্রতি ২৮ দিনে ৫০টি SMS পাওয়া যায়, যা পুরো প্ল্যানে মোট ৬০০টি SMS পর্যন্ত হয়।
* OTT বেনিফিটস: এই প্ল্যানের সাথে JioTV, JioCinema এবং JioCloud-এর মতো অ্যাপগুলির সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যাবে।

কারা এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন?
এই প্ল্যানটি শুধুমাত্র JioPhone এবং JioBharat ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন না। এটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য তৈরী করা হয়েছে, যারা বেসিক ফিচার ফোন ব্যবহার করেন এবং দীর্ঘ ভ্যালিডিটির সাথে সাশ্রয়ী কানেক্টিভিটি চান।
কীভাবে রিচার্জ করবেন?
Jio-এর ওয়েবসাইট (https://www.jio.com/) অথবা MyJio অ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন।
আপনার মোবাইল নম্বরটি টাইপ করে এবং রিচার্জ সেকশনে ৮৯৫টাকার প্ল্যানটি বেছে নেবেন।
এরপর পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং রিচার্জের সুবিধাগুলি তাৎক্ষণিকভাবে উপভোগ করতে শুরু করতে পারবেন।
আরও পড়ুনঃ PM Modi : এনডিএ সরকারের ১১ বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে বিপ্লব, আত্মনির্ভরতা ও আধুনিকীকরণে নজিরবিহীন সাফল্য!
কেন এই প্ল্যানটি বিশেষ?
এই প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দীর্ঘ ভ্যালিডিটি এবং কম দাম। গ্রামীণ এবং বয়স্ক ব্যবহারকারীরা যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য এটি একটি আদর্শ বিকল্প। এছাড়াও, OTT অ্যাপগুলির সুবিধাও পাবেন এই প্ল্যান-এ।





