PM Modi : এনডিএ সরকারের ১১ বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে বিপ্লব, আত্মনির্ভরতা ও আধুনিকীকরণে নজিরবিহীন সাফল্য!

নতুন রাজনৈতিক সমীকরণের অপেক্ষায় গোটা দেশ, এই আবহেই নিজেদের এগারো বছরের শাসনকাল ঘিরে একের পর এক সাফল্যের ছবি তুলে ধরল এনডিএ সরকার। সোমবার ছিল সরকারের শাসনকালের ১১ বছর পূর্তির দিন। তার ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে দাবি করলেন—এই দীর্ঘ সময়ে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনের মূলে রয়েছে আধুনিকীকরণ এবং আত্মনির্ভরতা।

রপ্তানিতে রেকর্ড বৃদ্ধি, দেশীয় সামরিক প্রযুক্তির সফলতার নজির

স্বাধীনতার পঁচাত্তর বছরে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার অঙ্গীকার করেছিলেন মোদি। সেই অঙ্গীকারের সবচেয়ে দৃশ্যমান রূপ আজ ভারতের প্রতিরক্ষা শিল্পেই। প্রধানমন্ত্রী এদিন এক্স-এ লেখেন, “গত ১১ বছরে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। লক্ষ্য হল আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভর হওয়া। ভারতকে আরও শক্তিশালী করার সংকল্পে দেশের মানুষের ঐক্য দেখে আমি আনন্দিত।” ইতিমধ্যেই গুজরাট, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামের কারখানা গড়ে উঠেছে।

রপ্তানিতে রেকর্ড, দেশীয় প্রযুক্তিতে সাফল্যের ছাপ

কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, ২০১৪-‘১৫ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র ১,৯৪০ কোটি টাকা। অথচ ২০২৪-‘২৫ অর্থবর্ষে তা পৌঁছেছে ২৩,৬২২ কোটি টাকায়—এক দশকে প্রায় ১২ গুণ বৃদ্ধি। দেশের মাটিতেই তৈরি একাধিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও এই দশকের সাফল্যের তালিকায়। বিশ্বশান্তির জন্য রাষ্ট্রসংঘের নেতৃত্বে এখনও পর্যন্ত ৫০টিরও বেশি মিশনে ভারতের ২.৯ লক্ষ সেনা অংশ নিয়েছেন—এ তথ্যও তুলে ধরা হয়েছে এদিন।

কোভিডেও সাফল্য দেখিয়েছে দেশ, জানাল কেন্দ্র

প্রতিরক্ষা খাতের বাইরেও দেশের বায়োটেকনোলজি ও স্বাস্থ্য খাতে এনডিএ সরকারের সাফল্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কোভিড মহামারীর সময়ে ভারতের বিজ্ঞানীরা দ্রুত ভ্যাকসিন তৈরি করেছেন এবং তা বিশ্বের বহু দেশে পৌঁছে দিয়েছে ভারত। এই মানবিক প্রচেষ্টাও সরকারের এগারো বছরের উন্নয়নপথের অন্যতম দৃষ্টান্ত।

বিকাশ যাত্রার প্রচারে তৎপর বিজেপি, বিরোধীদের পাল্টা আক্রমণ

আরও পড়ুনঃ Canada Khalistanis Threat to Modi: জি-৭ সম্মেলনের আগেই বড় চমক! কানাডায় খলিস্তানিদের মোদীকে নিশানা করার হুমকি, তেরঙ্গা ছিঁড়ে আগুনে পোড়াল উন্মত্ত জনতা!

এক্স-এ ‘বিকাশ যাত্রা’ হ্যাশট্যাগে সোমবার রাতেই একের পর এক সাফল্যের তালিকা পোস্ট করেন মোদি। বলেন, “গরিব ভাই-বোনেদের সার্বিক উন্নয়ন ছিল আমাদের প্রধান লক্ষ্য। উজ্জ্বলা, পিএম আবাস, আয়ুষ্মান ভারত থেকে পিএম কিষাণ—সব প্রকল্পই সে লক্ষ্যে এগিয়েছে।” যদিও এই দাবিকে কটাক্ষ করেছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক হাত নিয়ে বলেন, “মোদির এগারো বছরের শাসনকাল শুধুই ব্যর্থতা আর হতাশায় ভরা।” তাঁর দাবি—২০২৪ সালের নির্বাচনের সময় বিজেপি যে ১৫টি প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়নে এখনও মারাত্মক ব্যর্থ কেন্দ্র।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles