আজ ফের উত্তপ্ত হয়ে উঠলো উপত্যকা। জম্মু এবং কাশ্মীরের নওহট্টা জেলার নামাজের পরেই বাঁধে গন্ডোগোল। সূত্রের খবর, আজ জামিয়া মসজিদ থেকে নামাজ পাঠের পর যখন স্থানীয়রা একে একে বেড়িয়ে আসতে থাকে তখনই উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি।
সূত্রের খবর, নামাজ পাঠের পর স্থানীয়রা বেড়িয়ে আসার পূর্বেই জামিয়া মসজিদের সম্মুখে জড়ো হয় কিছু লোক। এরপর একে একে স্থানীয়রা বেড়িয়ে আসতে থাকলে হঠাৎই সেই জড়ো হয়ে থাকা যুবকরা ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করে। সঙ্গে পাথর ছুঁড়তে থাকে জওয়ানদের লক্ষ্য করে।







