কুপওয়াড়ার পর অবন্তীপোরা, ফের উত্তপ্ত কাশ্মীর

কুপওয়াড়ার পর অবন্তীপোরা। ফের গুলির লড়াই চলল ভূস্বর্গে। করোনার কারণে যখন সারাদেশ লকডাউনে সামিল তখনই বার বার কাশ্মীরের নৈস্বর্গিক নিস্তব্ধতা ভঙ্গের খেলা চলছে। মঙ্গলবার রাত থেকে অবন্তীপোরার বেইঘপোর এলাকায় সন্ত্রাসবাদ দমনে গুলি চলতে শুরু করে। গতকালই খবর ছিল, হিজ়বুল মুজাহিদিন-এর এক প্রথম সারির এক কম্যান্ডার ওই এলাকাতে লুকিয়ে রয়েছে।এরপরই সেই বাড়িকে চিহ্নিত করে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।

সূত্রের খবর, হিজ়বুলের ওই কম্যান্ডার এবং তার এক সঙ্গী এই এনকাউন্টারে মারা গেছে। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেনি জম্মু-কাশ্মীর পুলিশ। শুধুমাত্র জানানো হয়েছে, এখনও গুলির লড়াই জারি রয়েছে। ওই জঙ্গি হিজ়বুল একদিকে প্রথম সারির কম্যান্ডার অন্যদিকে জম্মু-কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। পুলিশ সূত্রে খবর, ওদের জঙ্গি কার্যকলাপে সামিল করা হচ্ছে স্থানীয় কাশ্মিরিদের। আবার কখনও জম্মু-কাশ্মীর পুলিশ কর্মীদের হত্যা করে কিংবা ভয় দেখিয়ে তাঁদের ইস্তফা দিতে বাধ্য করছে এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীরা। বাইরে থেকে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠন মদত দিচ্ছে বলে খবর।

গত এক মাস ধরে ভূস্বর্গের শান্তি ভঙ্গ করে চলছে সন্ত্রাসীদের কার্যকলাপ।এখনো অবধি শহিদ হয়েছেন দেশমায়ের ২২ পুত্র। গত রবিবার কুপওয়াড়ায় গুলি লড়াইয়ে শহিদ হন কর্নেল এবং মেজর সহ দুই সেনা কর্মী এবং এক পুলিশকর্মী সহ মোট ৫ জন। এরপরই সোমবার সিআরপিএফ দলের উপর হামলা চালানোর ফলে ৩ নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে।

আরও অন্যান্য খবর