পাক আকাশ থেকে ভারতীয় আকাশে প্রবেশ করা মাত্রই নামানো হলো বিমান৷

পাকিস্তানের আকাশ থেকে আকাশসীমা লঙ্ঘন করে হঠাৎই ভারতীয় আকাশসীমায় ঢুকে পরে জর্জিয়ার একটি পণ্যবাহী বিমান৷ আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে যাওয়ার তৎক্ষণাত সেই বিমানটিকে অবতরণ করতে বাধ্য করে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান।

 

সূত্রের খবর, জর্জিয়ার এই পণ্যবাহী বিমানটি উড়ান ভরেছিল পাকিস্তানের কড়াচি থেকে। এরপর পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভারতের উত্তর গুজরাটের আকাশসীমা ঢুকে পরে এই এএন-১২ পণবাহী বিমানটি।

Pubg Mobile Trigger

বিমানটির গতিবিধি নজরে আসতেই রাজস্থানের এয়ারবেস থেকে উড়ে যায় ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান। এরপর ভারতের যুদ্ধবিমানই সেই পণ্যবাহী বিমানটিকে ভারতের জয়পুরের বিমানবন্দরে অবতরণে বাধ্য করে৷ এরপর সেই বিমানের চালক এবং কর্মীদের জেরা করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও অন্যান্য খবর