বাংলা সিনেমাপ্রেমীদের জন্য বড় দিন আসছে অবশেষে সেপ্টেম্বরের ৫ তারিখে মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে এটি। দর্শকদের কৌতূহল এখন চরমে কী দেখাবে এই ছবি, কেনই বা মুক্তির আগে এতো জটিলতা তৈরি হল? প্রশ্নের উত্তর মিলবে বড় পর্দায়, তবে তার আগেই ছবিকে ঘিরে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি, মুক্তির আগেই তিনি পাচ্ছেন প্রাণনাশের হুমকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবারের সুরক্ষা নিয়ে তিনি যেমন চিন্তিত, তেমনই দেশের বাস্তব ইতিহাস তুলে ধরতে গিয়ে নানা চাপে পড়ছেন। তাঁর কথায়, “সামাজিক-রাজনৈতিক ছবি তৈরি আমাদের দেশে নতুন কিছু নয়। স্বাধীনতা সংগ্রাম নিয়েও অসংখ্য ছবি তৈরি হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি এমন যে সত্যি ঘটনা দেখানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে।”
এর আগেও ছবিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ১৬ আগস্ট কলকাতায় ট্রেলার লঞ্চের সময় তীব্র অশান্তি দেখা দেয়। অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ডের পর থেকেই প্রশ্ন উঠেছিল, বাংলার প্রেক্ষাগৃহে আদৌ ছবিটি মুক্তি পাবে কি না। শুধু দর্শক নয়, ছবির কলাকুশলী থেকে শুরু করে শহরের সিনেমা হল মালিকদের মধ্যেও উদ্বেগ বাড়তে থাকে।
পরিচালকের অভিযোগ, ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলা হচ্ছে, অথচ তিনি কেবল একটি সত্যি ঘটনা পর্দায় আনতে চেয়েছেন। তাঁর কথায়, “আমি কেন প্রোপাগান্ডা বানাচ্ছি, সেটা বুঝতে পারছি না। আমি কেবল ইতিহাসের একটি অধ্যায় দর্শকদের সামনে রাখতে চাইছি। অথচ এর জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র দুনিয়ায় নতুন করে আলোড়ন পড়ে।
আরও পড়ুনঃ Rakesh Singh : কংগ্রেস দপ্তরে হামলার অভিযোগ! টানা ৫ দিন ধরে ফেরার, ট্যাংরার ফ্ল্যাট থেকে রাতের অন্ধকারে গ্রেপ্তার রাকেশ সিং!
সবশেষে, ছবির মুক্তি নিয়ে আরও কোনও জটিলতা না বাড়ুক এই আশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন বিবেক অগ্নিহোত্রী। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, যাতে কোনও বাধা ছাড়াই ‘দ্য বেঙ্গল ফাইলস’ বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এখন দেখার বিষয়, সমস্ত বিতর্ক পেরিয়ে ঠিকমতো বড় পর্দায় পৌঁছতে পারে কি না বহুল প্রতীক্ষিত এই ছবি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!