আন্তর্জাতিক রাজনৈতিক বৈঠকে সাধারণত কূটনৈতিক আলাপচারিতাই বেশি গুরুত্ব পায়। তবে কখনও কখনও নেতাদের ব্যক্তিগত ভঙ্গি কিংবা পোশাকই আলোচনার কেন্দ্রে চলে আসে। সম্প্রতি তেমনই এক দৃশ্য দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের ক্ষেত্রে। একটি ভিডিও ঘিরে নেটপাড়ায় চলছে হাসাহাসি, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর পরনের পোশাক।
ঘটনাটি ঘটেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) সম্মেলনের পর। চিনের বেজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন শাহবাজ় শরিফ। সেই বৈঠকের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন বিতর্ক। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই হয়নি, তবে সেটি ঘিরে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে নানারকম মন্তব্য করতে শুরু করেন নেটাগরিকরা।
ভিডিওতে দেখা যায়, বৈঠকে মুখোমুখি বসেছেন পুতিন ও শাহবাজ়। দু’জনেরই পরনে ছিল ফরমাল স্যুট ও টাই। তবে নেটাগরিকদের নজর গিয়ে পড়ে শাহবাজ়ের প্যান্টে। অভিযোগ, তাঁর প্যান্টের দৈর্ঘ্য তুলনায় ছোট ছিল। বসার সময় মোজার উপর থেকে পায়ের কিছুটা অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্যদিকে, পুতিনের পোশাকে ছিল যথাযথ গাম্ভীর্য। ফলে দুই নেতার মধ্যে পোশাকের পার্থক্য নিয়ে শুরু হয় ব্যঙ্গ।
সমাজমাধ্যমে প্রকাশিত মন্তব্যগুলির অনেকটাই কটাক্ষপূর্ণ। একজন লিখেছেন, ‘‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে কি কাপড় কেনারও টাকা নেই? তাই কি প্যান্ট বানানোর সময় খরচ বাঁচানো হয়েছে?’’ অনেকে আবার বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতির আগে একজন নেতার উচিত পোশাক সম্পর্কে বাড়তি সতর্ক হওয়া। ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে শাহবাজ়কে নিয়ে ট্রল থামছেই না।
আরও পড়ুনঃ Vivek Agnihotri : মাত্র দু’দিন পরেই মুক্তি ‘দ্য বেঙ্গল ফাইলস’! তার আগেই প্রাণনাশের হুমকির, মমতার কাছে আর্জি বিবেক অগ্নিহোত্রীর!
তবে এটাই প্রথম নয়, এর আগেও অনুরূপ পরিস্থিতিতে বিব্রত হতে হয়েছে শাহবাজ় শরিফকে। এসসিও শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ একাধিক বিশ্বনেতা। সেখানেই পুতিনের সঙ্গে হাত মেলানোর জন্য শাহবাজ়কে প্রায় দৌড়ে যেতে দেখা যায়। প্রথমে গুরুত্ব না দিলেও পরে সৌজন্যের খাতিরে পুতিন তাঁর সঙ্গে করমর্দন করেন। সেই দৃশ্যও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। এবার পোশাক নিয়ে ফের সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!