Affair Case : শ্বশুর-শাশুড়ির চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে পালালেন প্রতিবেশী যুবকের সঙ্গে একই দুই বউ !

বউ হঠাৎ উধাও, ঘটনাটি এতটাই অস্বাভাবিক যে প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিল না। একদিকে পরিবারের অসুস্থ সদস্যদের বাঁচানোর লড়াই, অন্যদিকে হারিয়ে যাওয়া দুই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা—সব মিলিয়ে তৈরি হয়েছে তীব্র রহস্য। কে বা কারা এই ঘটনার নেপথ্যে, আর কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন।

ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির ছোট ছেলে গ্যারাজ থেকে ফিরে দেখেন, তাঁর বৃদ্ধ বাবা-মা ও তিন কন্যা নিস্তেজ অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। আতঙ্কে তিনি দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানান, শরীরে ঘুমের ওষুধের প্রভাব রয়েছে। কিন্তু এরই মধ্যে খোঁজ মেলেনি তাঁর স্ত্রী, বড়ভাইয়ের স্ত্রী এবং পরিবারের এক ছোট মেয়ের। এ দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই স্তব্ধ হয়ে যান পরিবারের সকলে।

পরিবারের সন্দেহ আরও গাঢ় হয় যখন জ্ঞান ফিরে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি জানান, সন্ধ্যার আগে তাঁদের বৌমাদের কাছে একটি প্যাকেট দিয়ে গিয়েছিল প্রতিবেশী এক যুবক। সেই সময়ে তাঁরা বিশেষ কিছু ভাবেননি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুই বউ চা বানিয়ে নিয়ে আসেন। চা খাওয়ার পরেই পরিবারের প্রত্যেকে অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে প্রতিবেশী যুবকের হাত ধরে বাড়ি ছাড়েন দুই বধূ। এমনকি সঙ্গে নিয়ে যান পরিবারের ছোট কন্যাকেও।

পরিবারের অভিযোগ, এই প্রথম নয়। এর আগেও ওই যুবকের সঙ্গে পালিয়েছিল তাঁদের স্ত্রী। তবে সন্তানদের কথা ভেবে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল তাঁদের। পরিবারের দাবি, যুবকটি কর্মহীন হলেও তাঁদের ঘরে নিয়মিত যাতায়াত করত। ধীরে ধীরে সেই যোগাযোগ বিপজ্জনক মোড় নেয়। এবার শুধু বউ নয়, এক শিশুকেও নিয়ে গায়েব হওয়ায় ভয় আরও বেড়েছে পরিবারের মধ্যে।

আরও পড়ুনঃ Vira video : ‘প্যান্ট বানানোর টাকাও নেই?’ ছোট পোশাকে পুতিনের সঙ্গে বৈঠকে হাসির খোরাক পাক প্রধানমন্ত্রী শাহবাজ়! ভাইরাল বৈঠকের ভিডিও

অবশেষে পরিবারের তরফে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজ দুই বধূর স্বামী দাবি করেছেন, তাঁরা স্ত্রীদের ফেরত চান এবং প্রতিবেশী যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে পুলিশ। বাড়ি থেকে নিখোঁজ দুই বউ এবং ছোট্ট মেয়েকে উদ্ধারে শুরু হয়েছে খোঁজখবর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামে ঘটেছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles