Dhanteras 2025:
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস উৎসব পালিত হয়। এ বছর সেই শুভ দিনটি পড়ছে ১৮ অক্টোবর, ২০২৫। এই দিনটি ভগবান ধন্বন্তরী এবং ধনদেব কুবেরকে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয়, যাঁরা এই দিনে কুবের মহারাজের আরাধনা করেন, তাঁদের জীবনে আসে সম্পদ, সৌভাগ্য এবং সাফল্য। জ্যোতিষশাস্ত্র বলছে, এমন চারটি রাশি আছে যাঁরা কুবেরের বিশেষ কৃপাধন্য। ধনতেরাস থেকেই এই রাশিগুলির জন্য শুরু হতে পারে এক নতুন ‘গোল্ডেন টাইম’।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকারা ধনদেব কুবেরের চোখে অত্যন্ত প্রিয়। অর্থ উপার্জন, ব্যয় নিয়ন্ত্রণ আর সঞ্চয়— তিন ক্ষেত্রেই তারা দক্ষ। এই রাশির মানুষেরা খুব বাস্তববাদী এবং আর্থিকভাবে সচেতন। প্রায়ই তারা হঠাৎ করেই অর্থলাভের সুযোগ পান। এমনকি কঠিন সময়েও কুবেরের কৃপায় তারা পথ খুঁজে নেন। বিলাসিতা, আরাম এবং খ্যাতি যেন তাদের জীবনেরই অংশ।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকারাও কুবেরের আশীর্বাদে অর্থ ও সম্মান দুই-ই অর্জন করেন। এই রাশির মানুষেরা পরিশ্রমী এবং দৃঢ় মানসিকতার। একবার কোনও কাজ হাতে নিলে, শেষ না করা পর্যন্ত তারা থামেন না। সোনা, রুপো বা মূল্যবান জিনিসে বিনিয়োগকে তারা সৌভাগ্যের প্রতীক মনে করেন। তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই ধনসম্পদ ও সামাজিক মর্যাদা আসে জীবনে।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা কুবেরের বিশেষ কৃপাপ্রাপ্ত। তারা সৃজনশীল, আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী। অর্থের অভাব এই রাশির জীবনে খুব একটা দেখা যায় না। যদিও খরচে একটু উদার, তবুও কুবেরের আশীর্বাদে আয়ের ধার কখনও বন্ধ হয় না। শিল্প, সৌন্দর্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে তুলা রাশির মানুষরা বড় সাফল্য পান। তাদের জীবন থাকে সৌভাগ্য ও সমৃদ্ধিতে ভরা।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকারাও কুবেরের আশীর্বাদে ধনবান হন। তাদের হাতে সবসময় কাজ থাকে, আর সেই সঙ্গে অর্থপ্রবাহও। চাকরি, ব্যবসা কিংবা পৈতৃক সম্পত্তি— সব দিক থেকেই লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তারা আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং লক্ষ্যে অবিচল। নিজের দক্ষতা ও ইতিবাচক মনোভাব দিয়ে সহজেই অন্যের মন জয় করতে পারেন।
আরও পড়ুনঃ Chinese Kali Mandir : বৈদিক মন্ত্রে কালীপুজো, আর মায়ের ভোগে দেওয়া হয় চাউমিন! কলকাতার বুকেই মা কালী অন্য রূপে পুজিত হয় চিনা মন্দিরে!
এই চার রাশির জন্য ধনতেরাস ২০২৫ হতে পারে সৌভাগ্যের নতুন সূচনা। ধনদেব কুবেরের কৃপায় জীবনে আসতে পারে নতুন আর্থিক সুযোগ, উন্নতি আর স্থায়ী সমৃদ্ধি। শুভ ধনতেরাস!





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!