বৈদিক জ্যোতিষে শুক্র গ্রহকে বলা হয় ঐশ্বর্য, সম্পদ, শিল্প, প্রেম ও সৌন্দর্যের কর্তা। জীবনে সুখ, সমৃদ্ধি, বিলাসিতা, দাম্পত্য আনন্দ ও গ্ল্যামারের যে আলো আমরা দেখি, তার পেছনে শুক্র গ্রহের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র বলে, কারও জন্মছকে শুক্র শুভ অবস্থানে থাকলে তার জীবনে অর্থকষ্ট কম থাকে, রুচিবোধ ভালো হয় এবং সৌভাগ্যও সঙ্গ দেয়। আবার পুরাণকথা অনুযায়ী, শুক্র হলেন অসুরদের গুরু তবে তাঁর জ্ঞান ও শক্তিকে সম্মান করেন দেবতারাও। বৃহস্পতির পর শুক্রকেই সবচেয়ে শুভ গ্রহ মনে করা হয়।
চলুন দেখে নেওয়া যাক, কোন ৩টি রাশিকে শুক্র বিশেষভাবে আশীর্বাদ করেন।
বৃষ রাশি
বৃষ রাশি হল শুক্রের নিজস্ব রাশি। তাই স্বাভাবিকভাবেই এই রাশির জাতকদের উপর শুক্রের আশীর্বাদ সবচেয়ে বেশি থাকে। বৃষ রাশির মানুষ সাধারণত শান্ত স্বভাবের হন, কিন্তু নিজের লক্ষ্যে তাঁরা দৃঢ়। এরা পরিশ্রমী ও বাস্তববাদী। অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের মাথা বেশ ঠান্ডা থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অসাধারণ। বৃষ রাশির মানুষরা সৌন্দর্যপ্রেমী হন এবং রুচিশীল জিনিস ভালোবাসেন। পোশাক, গয়না থেকে শুরু করে নিজের জীবনযাপন—সবকিছুতেই তারা পরিপাটি আর নান্দনিকতার ছাপ রাখেন। সমাজে সম্মান অর্জন করতে পারেন এবং ধীরে হলেও স্থায়ী সাফল্য পান। মা লক্ষ্মীর কৃপা এদের জীবনে থাকে বলেই ধন-সম্পদে পিছিয়ে পড়েন না।
তুলা রাশি
তুলা রাশির গ্রহ অধিপতিও শুক্র। তাই এই রাশির জাতকেরা ছোট থেকেই সৌন্দর্যচেতা এবং সুশৃঙ্খল হয়ে ওঠেন। তুলা রাশির মানুষ ন্যায়বিচারপ্রবণ, কূটনৈতিক এবং ভদ্র—এমনটাই বলা হয় জ্যোতিষে। সম্পর্কে ভারসাম্য বজায় রাখা এদের বিশেষ গুণ। শুক্রের প্রভাব এদের জীবনে বিলাসিতা নিয়ে আসে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হয়। পড়াশোনা হোক, ব্যবসা হোক বা চাকরি—তুলা রাশির জাতকেরা বুদ্ধি ও কৌশলের মাধ্যমে সাফল্য অর্জন করেন। এরা সুন্দর জায়গা, সুন্দর সম্পর্ক এবং নান্দনিক পরিবেশ পছন্দ করেন। ভাগ্যও এদের পাশে থাকে, তাই জীবনে প্রায়ই ভাল সুযোগ আসে।
মীন রাশি
মীন রাশি হল জলের রাশি এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি হলেও শুক্র এখানে শুভ ফল দেয়। মীন রাশির মানুষের মন খুব সংবেদনশীল, সহানুভূতিশীল এবং কল্পনাশক্তিতে ভরপুর। এরা গান, ছবি আঁকা, লেখা বা অভিনয়ের মতো শিল্পমাধ্যমে সাফল্য পেতে পারেন। শুক্রের প্রভাবে এরা জীবনে ভালোবাসা ও সুখ পান এবং মানুষের মন জয় করার ক্ষমতা রাখেন। মীন রাশির মানুষরা উদার প্রকৃতির হন, তাই অন্যকে সাহায্য করতে পিছপা হন না। জীবনে বাধা এলেও নিজের স্বপ্নের পথে এগিয়ে যান। খ্যাতি ও সম্মান এদের জীবনের সঙ্গী হয়।
আরও পড়ুনঃ Haras*sment : কালীপুজোর রাতে যুবতীকে কটূ*ক্তি ও হা*মলা!বাঁচাতে গিয়ে দাদাকে মারধ*রের ঘটনায় আতঙ্কিত এলাকা!
জ্যোতিষশাস্ত্রের মতে, শুক্র গ্রহ সৌন্দর্য এবং সমৃদ্ধির প্রতীক। তাই যাদের রাশিতে শুক্র শুভ থাকেন, তারা জীবনের নানা ক্ষেত্রে উন্নতি করেন। তবে শুধু রাশি নয়, জন্মছকে শুক্রের অবস্থান, দৃষ্টি ও যোগফল বিচার করে আসল ফল নির্ণয় হয়। তাই ব্যক্তিগত ভবিষ্যত জানতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া প্রয়োজন।






