২০২৬ সাল যেন সৌভাগ্যের দোরগোড়ায় দাঁড়িয়ে! নতুন বছরের শুরুতেই শনিদেব করছেন মহাগোচর। ২০ জানুয়ারি ২০২৬-এ শনি প্রবেশ করবেন নিজের নক্ষত্র, উত্তরা ভদ্রপদ-এ। এরপর ১৭ মে শনি পৌঁছে যাবেন রেবতী নক্ষত্রে। শনির প্রিয় ঘরে এমন বিশেষ অবস্থান—যা জ্যোতিষশাস্ত্রে ভাগ্যবদলের অন্যতম সেরা সময় বলে গণ্য। এই শুভ প্রভাব সবচেয়ে বেশি পড়বে তিনটি রাশির ওপর। তাদের জীবনে আসবে নতুন সাফল্য, নতুন আলো, আর বহুদিনের ইচ্ছেপূরণ।
প্রথমেই আসা যাক বৃষ রাশি-তে। দীর্ঘদিন পর যেন কষ্টের অবসান! আটকানো কাজগুলো হাওয়ার গতিতে এগোবে। কর্মক্ষেত্রে কৃতিত্ব পাওয়ার পাশাপাশি নতুন সুযোগের দরজা খুলে যাবে। বহু উৎস থেকে অর্থপ্রাপ্তির ইঙ্গিত থাকছে। বসের প্রশংসা জুটবে, পরীক্ষার্থী বা চাকরি পরিবর্তনের চিন্তা যারা করছেন—তাদের জন্য সময়টা হবে আদর্শ। পাশাপাশি পারিবারিক সম্পর্কেও মিলবে শান্তি ও আনন্দ—যেমনটা হয়তো অনেকদিন খুঁজছিলেন।
মিথুন রাশি-র জাতকরাও পাবেন পর্যাপ্ত শনিবল। বছরের শুরুতেই পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর্থিক দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হবে। যে কাজে মন দেবেন, সেখানে মিলবে সফলতার পুরস্কার। কর্মস্থলে ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক হবে আরও মজবুত। সংসারে স্বস্তি ফিরবে—সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে পারিবারিক পরিবেশ।
আরও পড়ুনঃ BLO : “ফোনের খরচ নিজের পকেট থেকে দেব কেন?” — ক্ষোভের মুখে কমিশন, অবশেষে উৎসাহ ভাতা পাচ্ছেন বিএলও-রা!
সব শেষে মীন রাশি—যেখানে শনি বর্তমানে অবস্থান করছেন এবং ২০২৬ জুড়েই থাকবেন। নিজের রাশিতে শনির এমন অবস্থান দেবে বিশেষ শক্তি। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসলেও আপনি তা অতিক্রম করতে পারবেন দৃঢ় আত্মবিশ্বাসে। ব্যবসায় মিলবে দারুণ লাভ। দাম্পত্যে প্রেম আরও গভীর হবে। এমনকি বিদেশযাত্রার স্বপ্নও যে বাস্তবে পরিণত হতে পারে, সেটাও বলে দিচ্ছেন জ্যোতিষীরা।
তাই ২০২৬—বিশেষত এই তিন রাশির জন্য সুখবরের বছর! কষ্টের অবসান, স্বপ্নপূরণ আর সাফল্যের আলোয় ভরে উঠবে জীবন। শনিদেবের আশীর্বাদে নতুন অধ্যায় শুরু হোক আগামী বছরেই!






