৩০ জুন অবধি সব ট্রেন বাতিল করল রেল, শুধু চলবে শ্রমিক ও বিশেষ ট্রেন, ফেরত দেওয়া হবে টিকিটের টাকা

লকডাউনের আগে টিকিট কেটেছিলেন বেড়াতে যাবেন বলে? সে গুড়ে তো বালি। আপনার মতই হাজার হাজার মানুষ এই সমস্যায় পড়েছেন। এবার তাদের সমস্যার সমাধান করল রেল। যদিও খারাপ খবর হল, লকডাউন এর মধ্যে উঠুক কি না উঠুক ৩০শে জুন পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। লকডাউনের আগে ও লকডাউনের সময়  মানুষ রেলওয়ের সাধারণ সূচী মোতাবেক যে টিকিট কেটেছিল, সেগুলিই বাতিল করা হয়েছে ৩০ জুন অবধি। এর জন্য টিকিটের পুরো টাকাই ফেরত দেবে রেলওয়েজ।

তবে এই নিয়ম লাগু হবে না শ্রমিক ট্রেন ও স্পেশাল ট্রেনের জন্য। এই ট্রেনগুলো যেমন চলছে তেমনই চলবে। দেশে ২৫শে মার্চ থেকেই বন্ধ মেল, এক্সপ্রেস, প্যাসসেঞ্জার ও সাবার্বান ট্রেন পরিষেবা। পয়লা মে থেকে শুরু হয় শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন। ১২ই মে শুরু হয়েছে ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন। 

এছাড়াও রেল জানিয়েছে যে যারা করোনার চিহ্ন প্রদর্শনের ফলে ট্রেনে উঠতে পারবেন না, তাদের টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হবে। যদি একটি পিএনআরে অনেকে যাত্রা করছেন ও সেখানে একজনকে যেতে দেওয়া হল না, তখন যদি অন্যরাও না যেতে চান, তাহলে সবার টিকিটের দাম ফেরত দেবে রেলওয়ে।

আরও অন্যান্য খবর