Ajit Pawar Plane Crash : বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘট*না! উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৬ জনের মৃত্যু, শোকস্তব্ধ মহারাষ্ট্র!

ভারতে আবারও একটি বিমান দুর্ঘটনা ঘিরে চরম উদ্বেগ ছড়াল। সকাল থেকেই মহারাষ্ট্রের একাংশে অস্বাভাবিক পরিস্থিতির কথা শোনা যাচ্ছিল। আকাশে কালো ধোঁয়া, দূর থেকে ভেসে আসা আগুনের আলো—সব মিলিয়ে এলাকাজুড়ে আতঙ্কের ছবি।

কিছুক্ষণের মধ্যেই জানা যায়, মুম্বই থেকে বারামতির উদ্দেশে রওনা দেওয়া একটি প্রাইভেট বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বারামতির কাছে রানওয়ের খুব কাছেই ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় এবং ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করে।

উদ্ধারকাজ চলাকালীন সামনে আসে আরও গুরুতর তথ্য। সূত্রের খবর অনুযায়ী, ওই বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি আগের দিন মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার পর আজ নির্বাচনী প্রচারের জন্য বারামতিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) সূত্রে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ মোট ছয় জনের মৃত্যু হয়েছে। বিমানে থাকা অন্যদের মধ্যে ছিলেন পাইলট ও সহযাত্রী। সকাল প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ Mamata Banerjee : ‘ভোটের স্বার্থে কেউ অশান্তি ছড়াতে চাইলে মাথা ঠান্ডা রেখে কাজ করুন’—জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! 

এই ঘটনায় রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার ছিলেন মহারাষ্ট্র রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে এই বিমান বিপর্যয় আবারও দেশের বিমান নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর