‘আমাকে খুন করতে চাইছে জয়েন্ট কমিশনার’, রাজ্যপালকে লেখা চিঠিতে বিস্ফোরক অর্জুন

এবার তৃণমূল ও বিজেপি গোষ্ঠী কোন্দল চরম নোংরা রূপ নিল পশ্চিমবঙ্গে। শাসকদলের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল, অভিযোগ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার এরকমই অভিযোগে সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে।আর এই কাজ করছে তৃণমূল। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

'আমাকে খুন করতে চাইছে জয়েন্ট কমিশনার', রাজ্যপালকে লেখা চিঠিতে বিস্ফোরক অর্জুন

শুক্রবার এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠিও দিয়েছেন অর্জুন সিং। কোথায় কীভাবে তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করছেন অর্জুন? তাঁর অভিযোগ, ১৪ই মে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জয়েন্ট কমিশনার অজয় ঠাকুর, তাঁর ৩৫ জন সঙ্গী নিয়ে তাঁর অফিস এলাকায় চড়াও হন। তাঁকে খুন করার জন্যই এসেছিল এরা বলে দাবি করেছেন অর্জুন।

'আমাকে খুন করতে চাইছে জয়েন্ট কমিশনার', রাজ্যপালকে লেখা চিঠিতে বিস্ফোরক অর্জুন

এরপরই তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে এই অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনখড়কে জানানোর সিদ্ধান্ত নেন  ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সেইমত আজকে রাজ্যপালকে চিঠি দিয়েছেন সাংসদ। তৃণমূল অবশ্য তাঁর এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হাত’ রয়েছে।

'আমাকে খুন করতে চাইছে জয়েন্ট কমিশনার', রাজ্যপালকে লেখা চিঠিতে বিস্ফোরক অর্জুন

আরও অন্যান্য খবর