BIG BREAKING: দেশজুড়ে তৃতীয় দফার লকডাউনের পর চতুর্থ দফার ঘোষণা কেন্দ্রের

তৃতীয় দফার পর আজ চতুর্থ দফায় লকডাউন বাড়ানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দেশবন্দি বাড়তে চলেছে ৩১শে মে পর্যন্ত। তবে চতুর্থ দফার লকডাউন-এ কড়াকড়ি আগের থেকে অনেকটাই কম হবে।

দেশে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই স‌ওয়াল করেন বাংলা, পাঞ্জাব সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী‌। কেন্দ্রীয় সরকারের ঘোষণার আগেই মহারাষ্ট্র এবং তামিলনাড়ু চতুর্থ দফার লকডাউন-এর মেয়াদ ৩১শে মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল।

লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীও। এবার সেই ইচ্ছেতেই সিলমোহর দিলেন তিনি। প্রসঙ্গত গত ২৪শে মার্চ রাত ১২টা থেকে ভারতে লকডাউন শুরু হয়েছিল।

আরও অন্যান্য খবর