চতুর্থ দফার লকডাউনে-এ কি কি ছাড়? এক ঝলকে দেখে নিন!

দেশে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই স‌ওয়াল করেন বাংলা, পাঞ্জাব সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী‌। কেন্দ্রীয় সরকারের ঘোষণার আগেই মহারাষ্ট্র এবং তামিলনাড়ু চতুর্থ দফার লকডাউন-এর মেয়াদ ৩১শে মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল।

লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীও। এবার সেই ইচ্ছেতেই সিলমোহর দিলেন তিনি। প্রসঙ্গত গত ২৪শে মার্চ রাত ১২টা থেকে ভারতে লকডাউন শুরু হয়েছিল।
এবার দেখে নেওয়া যাক চতুর্থ দফার লকডাউন-এ কীসে ছাড় মিলল, আর কীসে মিলল না, তার বিস্তারিত –

১. সিনেমা হল, থিয়েটার, শপিং মল, সুইমিং, জিম সবই আগের মতো বন্ধ ৩১ মে পর্যন্ত।

২.শুধুমাত্র চিকিৎসা সরঞ্জাম ও বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক উড়ান বন্ধই থাকছে।

৩. রেড, গ্রিন, অরেঞ্জ জোনের পরবর্তী সংজ্ঞা ঠিক হবে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া ধার্য করা বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে।

৪.কর্মীদের নিরাপত্তার স্বার্থে সকলের মোবাইলে ‘আরোগ্য সেতু’ অ্যাপ আছে কি না, তা অফিস কর্তৃপক্ষকে দেখে নিতে হবে।

৫. খুলে দেওয়া হচ্ছে খেলাধুলো ও শরীরচর্চার কেন্দ্র। তবে দর্শকের প্রবেশে কোনও ছাড় নেই।

৬.রাজ্যের সীমানার মধ্যে যাতায়াতে আর বাধা থাকছে না। অবাধে নিজের রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারবেন সংশ্লিষ্ট রাজ্যবাসী।

৭.আগের মতোই বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস।

আরও অন্যান্য খবর