রাজনীতি এবং অভিনয় দুই জগতেই পরিচিত মুখ কুণাল ঘোষ (Kunal Ghosh)। সম্প্রতি বড়পর্দায় তাঁর উপস্থিতি নতুন করে দর্শকদের নজর কেড়েছে। এর আগে কর্পূর (Karpur) ছবিতে বাম আমলের এক নেতার ছায়ায় তৈরি চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তিনি। সেই চরিত্রে তাঁর অভিনয় অনেক দর্শকের কাছেই প্রশংসা পেয়েছিল। এবার আবারও বড়পর্দায় ফিরছেন কুণাল ঘোষ। তবে আগের মতো রাজনৈতিক নেতার চরিত্রে নয়। একেবারে ভিন্ন অবতারে এবার তিনি হাজির হচ্ছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। পরিচালক দুলাল দে-এর নতুন ছবি ফাঁদ-এ (Faand) দেখা যাবে তাঁর এই নতুন রূপ।
নির্মাতাদের মতে ফাঁদ ছবির গল্পে একসঙ্গে মিশেছে ফুটবল, রাজনীতি এবং প্রেমের নানা স্তর। এই তিনটি আলাদা স্রোত মিলিয়ে তৈরি হয়েছে ছবির মূল কাহিনি। একদিকে এটি রাজনৈতিক থ্রিলারের আবহ তৈরি করে আবার অন্যদিকে সমাজের বাস্তব চিত্রও তুলে ধরতে চায়। কারণ ছবির গল্প ছড়িয়ে রয়েছে তিন প্রজন্ম জুড়ে। শুধু বড় রাজনৈতিক মঞ্চ নয় বরং পাড়া গলি এবং ওয়ার্ডের মতো ছোট ছোট সামাজিক পরিসরের ভেতরেও এই গল্পের বিস্তার ঘটেছে। ফলে মানুষের ব্যক্তিগত সম্পর্ক, ক্ষমতার টানাপোড়েন।
রাজনৈতিক প্রভাব কীভাবে একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকে তা নিয়েই এগোবে ছবির কাহিনি। সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের নতুন চরিত্রের লুক প্রকাশ করেছেন কুণাল ঘোষ। কয়েকটি ছবি পোস্ট করে তিনি জানান এটি কোনও কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি ছবি নয় বরং তাঁর নতুন সিনেমার লুক। সেখানে পুলিশ অফিসারের পোশাকে তাঁকে বেশ গম্ভীর এবং শক্তিশালী উপস্থিতিতে দেখা যাচ্ছে। তিনি নিজেই জানিয়েছেন পরিচালক দুলাল দে এর এই ছবিতে কাজ করতে পেরে তিনি ভীষণ উৎসাহিত।
আরও পড়ুনঃ শুটিং চলাকালীনই ফ্লোরে ঘটে গেল রহস্যময় ঘটনা! চুল কেটে মাটিতে পুঁতে ‘কালো জাদু’, কাজ হারিয়ে ভেঙে পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী! কারা করে এমনটা তাঁর সঙ্গে?
এর আগে শেকড় এবং কর্পূর ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করার পরে এবার সম্পূর্ণ আলাদা চরিত্রে নিজেকে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন তিনি। শনিবার লেক গার্ডেন্সের একটি স্টুডিওতেই এই লুক তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন কুণাল। ছবির অভিনয় তালিকাও যথেষ্ট শক্তিশালী এবং বৈচিত্র্যময়। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহাকে। পাশাপাশি আরও কয়েকজন পরিচিত অভিনেতা এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এত বড় ও অভিজ্ঞ শিল্পীদের একসঙ্গে পাওয়া ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ফলে ছবিটি মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে। উল্লেখ্য পরিচালক দুলাল দে এর আগে অরণ্যের প্রাচীন প্রবাদ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। পরিচালনায় আসার আগে তিনি দীর্ঘদিন গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। বিশেষ করে গোলন্দাজ ছবির চিত্রনাট্য তাঁরই লেখা যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সব মিলিয়ে ফাঁদ ছবিটি শুধু একটি রাজনৈতিক গল্প নয় বরং সময়ের সমাজবাস্তবতার নানা স্তরকে তুলে ধরার চেষ্টা করছে। মার্চ মাসেই কলকাতায় শুরু হতে চলেছে ছবির শুটিং। এখন দেখার বড়পর্দায় এই নতুন গল্প দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে।





