রাহুল অরুণোদয়ের অস্বাভাবিক মৃ’ত্যুর তিন দিন পরও মেলেনি বিচার! প্রযোজনা সংস্থা চুপচাপ, FIR দায়েরের পথে প্রিয়াঙ্কা সরকার! প্রশ্ন বেড়েছে টলিউডে নিরাপত্তা ও দায়িত্ব নিয়ে?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু টলিউডে শোকের ছায়া ফেলেছে। তালসারির শ্যুটিং সেটে জলে ডুবে যাওয়ার ঘটনায় তিন দিন কেটে গেলেও প্রযোজনা সংস্থা এখনও কোনো পরিষ্কার বিবৃতি দেয়নি। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে বিভিন্ন সাক্ষ্য এবং ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে স্পষ্ট মিল নেই। সেটে উপস্থিত মানুষদের বক্তব্যও একে অপরের সঙ্গে মিলছে না, ফলে দুর্ঘটনার বাস্তব চিত্র এখনও অজানা।

শিল্পী ও টলিউড ভক্তরা সোশ্যাল মিডিয়ায় রাহুলের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার গলফগ্রিন থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের কথা ভাবছেন। যদিও শিল্পী ফোরামের মিটিং মঙ্গলবার সন্ধ্যায় ডাকা হয়েছিল, পরে তা বাতিল করা হয়। এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থাকে রক্ষা করার চেষ্টা কি চলছে? এই বিষয়টি পরিবার ও ইন্ডাস্ট্রির মধ্যে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাহুলের অসুস্থ মা ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না। শুধু পরিবারই নয়, তাঁর বন্ধু ও সহকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে শাসক দলের ঘনিষ্ঠ প্রযোজক অরিন্দম শীল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তাঁর পোস্টে তিনি উল্লেখ করেছেন, রাহুলের মৃত্যুর ঘটনার সঠিক তথ্য এখনো স্পষ্ট নয় এবং বিভিন্ন বিভ্রান্তিকর বিবৃতি প্রকাশিত হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, সমুদ্রে শুটিংয়ের আগে কি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবং প্রযোজনা সংস্থা এতদিন চুপ কেন।

অরিন্দম শীল আরও বলেছেন, রাহুলের মৃত্যুর দায় পুরোপুরি প্রযোজনা সংস্থার ওপর বর্তায়। তিনি মনে করেন, ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে রাহুলকেই দায়ারোপের লক্ষ্য করা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, সত্যিকার তদন্ত না হওয়া পর্যন্ত এ ধরনের সংস্থা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সংশয় রয়ে গেছে। এই পরিস্থিতি টলিউড শিল্পী ও সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুনঃ সহপাঠীর সঙ্গে প্রেম থেকে বাগদান, বিচ্ছেদ হতেই পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠতা! শেষে স্ত্রী থাকা সত্ত্বেও, বিবাহিত পুরুষকে করলেন জীবনসঙ্গী! ছাত্রজীবন থেকে বিতর্কিত প্রেম জীবন, কোন সেই নায়িকা?

প্রযোজক রাণা সরকার অরিন্দমের পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘যে প্রশ্নগুলো আমরা করছি, মিডিয়া সেগুলো তুলে ধরছে না কেন? মিডিয়া কি শুধু ভিডিও বা ভিউয়ের জন্যই সাড়া দেয়?’ এ পরিস্থিতিতে রাহুল অরুণোদয়ের মৃত্যুর প্রকৃত কারণ এবং দায়িত্ব নির্ধারণের প্রক্রিয়া এখন টলিউডে সর্বাধিক আলোচনার বিষয়। শিল্পী ও প্রযোজকরা দ্রুত সঠিক তদন্ত ও প্রতিকার চাচ্ছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles