বলিউডের পাওয়ার কাপল! ১৪ বছরের দাম্পত্যেও এক ফোঁটা কমেনি প্রেম! রিতেশের জন্য এবার বিশেষ সাজে নজর কাড়লেন জেনেলিয়া! জানেন, এই জুটির অটুট সম্পর্কের রহস্য কী?

দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবন কাটিয়েও রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার সম্পর্কে ভালবাসার উজ্জ্বলতা কমেনি। বরং সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলেই মনে করছেন অনেকে। এখনও স্বামীর প্রতি নিজের ভালবাসা প্রকাশ করতে কোনও সুযোগই হাতছাড়া করেন না জেনেলিয়া।

রিতেশের কোনও নতুন ছবি মুক্তি পেলেই তা নিজের মতো করে উদ্‌যাপন করেন তিনি। সম্প্রতি মে দিবসে মুক্তি পেয়েছে রিতেশ অভিনীত ছবি ‘রাজা শিবাজি’। এই বিশেষ দিনকে ঘিরে জেনেলিয়ার প্রস্তুতিও ছিল নজরকাড়া, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সেই দিন তিনি নিজের সাজে একটি বিশেষ বার্তা রেখেছিলেন। ‘আর’ অক্ষর খোদাই করা একটি কাস্টমাইজড মঙ্গলসূত্র ব্রেসলেট পরেছিলেন তিনি, যা রিতেশের প্রতি তাঁর ভালবাসার প্রতীক হিসেবে ধরা হয়েছে। সঙ্গে ছিল ঐতিহ্যবাহী পৈঠানি শাড়ি, যা তাঁর লুকে এনে দেয় আলাদা মাত্রা।

এই সাজেই তিনি ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। তাঁর হাতে থাকা ব্রেসলেটটি খুব দ্রুত সবার নজর কাড়ে। উপস্থিত অতিথি থেকে শুরু করে ফটোগ্রাফারদের চোখেও পড়ে সেই বিশেষ গয়না, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে মাত্রাতিরিক্ত জনসংখ্যা, তাই কর্মসংস্থানের অভাব! বিধানসভার ফল ঘোষণার প্রাক্কালে, মেগাস্টার দেবের মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি!

জেনেলিয়া বরাবরই উৎসব বা বিশেষ দিনে ঐতিহ্যবাহী সাজে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন। এ দিনও তিনি কুন্দনের দুল, টিকলি, ভারী হার ও চুড়ির সঙ্গে নিজের সাজ সম্পূর্ণ করেন। হালকা মেকআপ ও ফুলে সাজানো খোঁপা মিলিয়ে আবারও প্রমাণ দিলেন, তাঁর স্টাইল আর ভালবাসা—দুটোই এখনও সমান আকর্ষণীয়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর