বিনা পয়সায় যেমন খুশি সবজি নিয়ে যান, যাদবপুরে সিপিএম খুলল সবজি বাজার

এবার বিজয়গড়ে সবজির বাজার বসাল সিপিআইএম। সোমবার সকাল ৯টা থেকে যাদবপুরে বিজয়গড়ের রিজেন্ট এস্টেট এলাকায় বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করল সিপিআইএম। বিনামূল্যে দেওয়া হল আলু, পেঁয়াজ, লঙ্কা, লাউ, ঝিঙে সহ মোট ১২ রকমের শাক সবজি এবং সবটাই বিনামূল্যে।

বিনা পয়সায় যেমন খুশি সবজি নিয়ে যান, যাদবপুরে সিপিএম খুলল সবজি বাজার

এই অঞ্চলের সিপিএম কর্মী কৌশিক ঘোষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বিগত ৪৭ দিন ধরে যাদবপুরে এসএফআই ও ডিওয়াইএফআই কমিউনিটি কিচেন চালাচ্ছে। রোজ অন্তত ছশো থেকে সাড়ে ছশো মানুষকে তারা খাবার দিয়েছেন। এবার সোমবার বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করেছে সিপিএম। পার্টির তরফে সুদীপ সেনগুপ্ত এবং অঞ্চলের নেতা বিষ্ণু ঘটক মিলে এই আয়োজন করেছেন।

বিনা পয়সায় যেমন খুশি সবজি নিয়ে যান, যাদবপুরে সিপিএম খুলল সবজি বাজার

কলকাতার ৯৬ নম্বর ওয়ার্ড ও ৯৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে সিপিআইএমের যাদবপুর এরিয়া কমিটি। সেক্ষেত্রে দুই ওয়ার্ডের লোকজনের সুবিধার কথা ভেবেই বিজয়গড়ের রিজেন্ট এস্টেট এলাকায় সবজি বাজার আয়োজনের কথা ভেবেছে সিপিআইএম। আগামী দিনেও তাঁরা এরকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন বলে জানা গিয়েছে।

বিনা পয়সায় যেমন খুশি সবজি নিয়ে যান, যাদবপুরে সিপিএম খুলল সবজি বাজার

পুলিশের অনুমতি নিয়েই তাঁরা এই বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করেছেন। প্রায় সাড়ে চারশো মানুষ এই বাজার থেকে বিনামূল্যে সবজি নিয়েছেন আজ। এই কঠিন পরিস্থিতিতে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

RELATED Articles

Leave a Comment