CycloneAmphan: প্রাণ কাড়া শুরু আমফানের! দেওয়াল চাপা পড়ে মৃত্যু ২ মাসের শিশুর!

এখনও মূল ভূ-খন্ডে ঢোকেনি আমফান। কিন্তু তার ভয়াবহতার ইঙ্গিত ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। উপকূলবর্তী এলাকায় এখন তান্ডব চালাচ্ছে সে। এবারে এই ঘূর্ণিঝড়ের প্রথম বলি হলো এক দু’মাসের শিশু।

আমফানের জেরে ভেঙে পড়েছিল কুঁড়েঘরের দেওয়াল। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ওই শিশুর। ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রক জেলার।

আধিকারিকরা জানিয়েছেন, ভদ্রকের তিহিদি ব্লকের কান্নাড়া গ্রামের কৃষক বলরাম দাসের ছেলে ছিল ওই শিশু। গতরাতে নিজেদের ঘরে ঘুমোচ্ছিল সে। রাতভর বৃষ্টির জেরে বুধবার সকালে মাটির দেওয়াল ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই শিশুর।

কেন্দ্রপাড়া জেলার এক ৫৭ বছরের মহিলারও ঝড়ের সময়ে মৃত্যু হয়েছে। তিনি নিজের বাড়িতেই ছিলেন। তবে ঘূর্ণিঝড়ের কারণে তাঁর মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছেন আধিকারিকরা।

RELATED Articles

Leave a Comment