সম্প্রতি টাইম স্লট বদলের পর নতুনভাবে চর্চায় এসেছে জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’। আগে সন্ধ্যা সাড়ে ৭টায় সম্প্রচারিত হলেও, ২৭ এপ্রিল থেকে এটি রাত ১১টার স্লটে দেখানো হচ্ছে। পুরনো সময়ে জায়গা নিয়েছে নতুন মেগা ‘ঘূর্ণি’। স্লট পরিবর্তনের পর অনেকেই ভেবেছিলেন ধারাবাহিকটি হয়তো শেষের পথে, কিন্তু নির্মাতারা নতুন গল্পের মোড় এনে সেই ধারণা বদলে দিয়েছেন।
নতুন ট্র্যাকে গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে এবং এবার ফোকাস পড়েছে রাঙামতীর মেয়ের জীবনে। এই চরিত্রেই সম্প্রতি এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী সোমু সরকার। ‘বিহু’ নামের এই চরিত্রকে ঘিরেই এখন গল্প এগোচ্ছে। নতুন প্রজন্মের এই অধ্যায় দর্শকদের আগ্রহ বাড়িয়েছে, বিশেষ করে তার বিপরীতে কে নায়ক হবেন তা নিয়ে জল্পনা চলছিল।
অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে। জানা গিয়েছে, বিহুর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা ঋষভ চক্রবর্তীকে। অভিনেতা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। তবে তাঁর চরিত্রের নাম এখনও প্রকাশ করা হয়নি, ফলে তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে দর্শকদের মধ্যে।
আরও পড়ুন;ভোট মিটতেই তুমুল বিতর্কে জড়ালেন দুই দলের তারকা প্রার্থী! লাভলি মৈত্র-র নিশানায় রূপা গঙ্গোপাধ্যায়! সোনারপুর দক্ষিণ ঘিরে কী নিয়ে অভিযোগের বন্যা অভিনেত্রীর?
এর আগে ঋষভকে ‘পরিণীতা’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। সেখানে তিনি ‘ঋক সুন্দর’ চরিত্রে অভিনয় করেছিলেন। গল্পে ‘রায়ান’ নামের একটি চরিত্র নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে না পেরে দ্বিধায় ভুগছিল, কারণ সে নিজেকে তার প্রিয় মানুষ পারুলের সমকক্ষ মনে করত না। এই সম্পর্কের টানাপোড়েনই গল্পের মূল আকর্ষণ ছিল।
View this post on Instagram
পরবর্তীতে নাটকীয় মোড়ে পরিবার মিলে রায়ানকে সত্যি কথা বলাতে নানা পরিকল্পনা করে, যার মধ্যে পারুলের অন্যত্র বিয়ের নাটকও ছিল। শেষমেশ সেই রহস্য ফাঁস হয়ে যায় এবং ঋষভের চরিত্রের ট্র্যাক শেষ হয়। এবার নতুনভাবে তিনি ‘রাঙামতি তীরন্দাজ’-এ নায়ক হিসেবে ফিরছেন, যা ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে বলে মনে করছেন দর্শকরা।





