আর পাঁচজনের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিরাট কোহলি।

আজ গুরুগ্রামে নিজের ভোট কেন্দ্র থেকে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর পাঁচজনের মতোই সবার সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন তিনি।

 

এর পূর্বে চতুর্থ দফার ভোটেই মুম্বাইয়ের এক কেন্দ্র থেকে ভোট দানের কথা ছিল বিরাটের। কিন্তু অনলাইনের সেই আবেদন সময়মতো করতে না পারায় মুম্বাইয়ের ভোটার লিস্টে নামই ওঠেনি তাঁর। তাই শেষে নিজের ভোট কেন্দ্র গুরুগ্রাম থেকেই ভোট দিলেন তিনি।

Pubg Mobile Trigger

ভোট দেওয়ার পরই ভোটের কালি দেওয়া আঙুলের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি। এবং লেখেন যে, ভোট দান সবার অধিকার। দেশ গড়তে এটাও সবার দায়িত্ব৷ ভোট কেন্দ্রে পৌঁছানোর পরই ভিড় বাড়তে থাকে বিরাটকে কেন্দ্র করে। চলতে থাকে সেলফি পালা। সেখানেই লাইনে দাঁড়িয়ে শেষ অবধি নিজের ভোটটি দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷

আরও অন্যান্য খবর